Friday , 12 July 2024 | [bangla_date]

বোদায় মোক্তব যাওয়ার পথে ১২ বছরের শিশু ধর্ষনের শিকার.থানায় মামলা দায়ের

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদায় ১২ বছর বয়সের এক শিশুকে মোক্তবে যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে বোদা থানায় মো.বিটুল (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় বোদা থানায় মামলা দায়ের করা হয়েছে। মো. বিটুল জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের যুগির দুয়ার গ্রামের মো. মোসলেমের ছেলে। শিশুটির পিতা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বুধবার বোদা থানা পুলিশ শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছেন এবং আদালতের মাধ্যমে শিশুটির ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে। তবে আসামী ধরতে পুলিশ এখনও সক্ষম হননি। মামলার এজাহার সুত্রে জানা গেছে,মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৬ টায় শিশুটি বাড়িরে পাশের গ্রামে মসজিদ ভিত্তিক মোক্তবে প্রতিদিনের মত আরবি পড়তে যাচ্ছিল। এসময় পথি মধ্যে তেতুলের মোড় এলাকায় মো.বিটুল তাকে রাস্তা থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি দোকান ঘরে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়ি ফিরে কান্নাকাটি করতে করতে তার মাকে ঘটনার কথা জানায়। এর পর শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখানকার চিকিৎসক শিশুটিকে প্রার্থমিক চিকিৎসা প্রদান করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক থানায় ধর্ষণের মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছেন এবং আদালতের মাধ্যমে শিশুটির ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে। আসামী পলাতক আছে,গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দিয়ে চলছে চিকিৎসা সেবা

পীরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

পৌষের শুরুতে তীব্র শীতে কাঁপছে বীরগঞ্জবাসী

বোচাগঞ্জে কোভিডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরন

হরিপুরে নৈশ্য প্রহরীর রহস্যজনক মৃত্যু ঘটনাস্থল থেকে মদের বোতল ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার

জেলা পরিষদ নির্বাচনের আলোড়ন তুলেছে ফুলবাড়ীতে সদস্য পদ প্রার্থী সাংবাদিক আবু শহীদ

বোচাগঞ্জে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বিরলে শতাধিক তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ফ্যাসিস্ট আওয়ামীলীগ থেকে পদত্যাগ

বেলান নদী খনন শুরু হওয়ায় খুশি খানসামা-চিরিরবন্দরের হাজারো কৃষক

পীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত