Monday , 1 July 2024 | [bangla_date]

বোদা পৌরসভার বাজেট ঘোষনা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ১২ কোটি ৫৮ লাখ ৩ হাজার ১২২ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার (৩০) জুন দুপুরে পৌর সভার হলরুমে সুধী বৃন্দের উপস্থিতিতে পৌর মেয়র আলহাজ্ব মো.আজাহার আলী এই বাজেট ঘোষনা করেন। ঘোষিত বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৬ কোটি ২৫ লাখ ২১ হাজার ৭৭২ টাকা আর উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৩৫০ টাকা। বাজেটে নতুন করে কোন কর আরোপ করা হয়নি। ঘোষিত বাজেটের উপর বক্তব্য রাখেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি,পৌর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,আবুল কাশেম,অবসর প্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম. কেন্দ্রীয় জাসদ নেতা প্রভাষক এমরান আল আমিন,বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম. সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু .পৌর সভার নির্বাহী কর্মকর্তা মো.সফিউল্লাহ সরকার ও প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির। বাজেট পেশ কালে বোদা পৌরসভার কাউন্সিলর,পৌর কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃ বৃন্দ,সুধী বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,পৌর নাগরিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঘোষিত বাজেটকে সবাই স্বাগত জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে উদীচীর সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশসহ সাংস্কৃতিক অনুষ্ঠান

শিল্পী মরহুম মোহাম্মদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

বীরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইয়াকুব আলী বাবুলের ইন্তেকাল

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানসম্মত প্রাথমিক শিক্ষাদানে শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে

বালিয়াডাঙ্গীতে ভোটার দিবস পালিত

পীরগঞ্জে অধিকার ভিত্তিক পদ্ধতির উপর সক্ষমতা বৃদ্ধি’র কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণ ও খুলনায় নারী ফুটবলারদের ওপর হামলার ঘটনা জড়িতদের দ্রæত বিচারের দাবীতে দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটির মানববন্ধন

বীরগঞ্জে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মহিলাসহ আটক -৩

ভিডব্লিউবি’র চাল বিতরণ

ডিপ্লোমা শিক্ষাকোর্সকে- ৩ বছরে রূপান্তর করায় ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা