Monday , 1 July 2024 | [bangla_date]

মধুসূদন একাডেমি পুরস্কার পেলেন ফুলবাড়ীর সন্তান জবি অধ্যাপক রাহেল রাজিব

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ মধুসূদন গবেষণায় এবার ‘মধুসূদন একাডেমি পুরস্কার-২০২৩’ পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলর কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বিশিষ্ট লেখক ও গবেষক ড. রাহেল রাজিব।
তার প্রকাশিত ‘মাইকেল মধুসূদন দত্ত: সময় ও শিল্প’ গ্রন্থের জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাঁড়ি মধুসুদন একাডেমি মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
ড. রাহেল রাজিব কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি ১৯৮৪ সালের ২৩ অক্টোবর দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। রাহেল রাজিব তার জন্মস্থানেই হাতেখড়ি এবং মাধ্যমিক শিক্ষা শেষ করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মান, স্নাতকোত্তর ও পিএইচডি লাভ করেন।তার এই প্রাপ্তিতে ফুলবাড়ীর সুধীজন ও বন্ধুমহল তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
জানাগেছে, ডা. রাহেল রাজিব এর প্রকাশিত ‘মাইকেল মধুসূদন দত্ত: সময় ও শিল্প’ গ্রন্থের জন্য তাকে মধুসূদনচর্চা ও গবেষণায় এবার পুরস্কারের জন্য মনোনীত করেন । মহাকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা তার হাতে ওই পুরস্কার তুলে দেন। ১৯৯১ সাল থেকে মধুসূদন একাডেমি থেকে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হচ্ছে।
মধুসূদন একাডেমির চেয়ারমান কাসেদুজ্জামান সেলিম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট গবেষক ড. সুরঞ্জন মিদ্দে।
পুরস্কারপ্রাপ্তির বিষয়ে অধ্যাপক ড. রাহেল রাজিব বলেন, ‘মাইকেল মধুসূদন দত্ত পাঠ আমার কাছে একটি বিশেষ অভিঘাত। আমার স্কুলশিক্ষক প্রণম্য আব্দুল আজিজ বাবু স্যার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠকালে বরেণ্য শিক্ষাবিদ ও অধ্যাপক ড. হায়াৎ মামুদ স্যারের অনুপ্রেরণার কারণে মধুসূদন পাঠ আমার নিয়মিত পাঠের অংশ হিসেবেই থাকে।
তিনি বলেন, ‘বিভিন্ন সময় মধুসূদন পাঠের অংশ হিসেবে প্রবন্ধ লিখলেও কখনো গবেষণা প্রবন্ধ লেখা হয়ে ওঠেনি! ‘মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার’ প্রাপ্তি নিঃসন্দেহে আনন্দের ও গর্বের। এ প্রাপ্তি আমাকে মধুসূদন পাঠের প্রতি আরও নিষ্ঠা ও দায়িত্ববান করে তুলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরত আনতে কাজ করছে পথশিশু কল্যাণ ট্রাস্ট

খানসামায় সাদা সোনা নামে খ্যাত রসুনের ভাল ফলনের সম্ভাবনা

কাহারােলে ৪র্থ শ্রেণীর ছাত্রী হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে

ব্রেইন ফাউন্ডেশন ও বিসিআরসি এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন

ধীরে ধীরে ফিরছে হাবিপ্রবির  স্বাভাবিক পরিবেশ

ধীরে ধীরে ফিরছে হাবিপ্রবির স্বাভাবিক পরিবেশ

পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানালেন ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ

স্বামীর পরে স্ত্রী’ও হলেন জনপ্রতিনিধি

বিষ্ণু সভাপতি : মনোজিত সম্পাদক বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কাউন্সিল অনুষ্টিত

খানসামায় মৃতপ্রায় গরুর মাংস বিক্রিকালে ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর  করে আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই