Wednesday , 10 July 2024 | [bangla_date]

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী রাজস্ব আদায়

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার  চেয়ে বেশী রাজস্ব আদায়

হাকিমপুর সংবাদদাতা \ দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ কোটি টাকা বেশী রাজস্ব আদায় হয়েছে। এক বছরে ওই বন্দর থেকে মোট ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয় পেঁয়াজ, আদা, রসুন, জিরা, কাঁচা মরিচ, গমের ভুসি, মসুর ডাল, ছোলা, এলাচ, পাথর, নারিকেল, তেঁতুল বীজ, চাল, চিটাগুড়সহ নানা পণ্য।
মঙ্গলবার স্থলবন্দরের কাস্টম বিভাগের সরকারি কমিশনার নার্গিস আক্তার জানান, গত বছর এই স্থলবন্দর দিয়ে আমদানি কারকরা আমদানি বেশি করেছে। ওই অর্থবছরে বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬২৭ কোটি টাকা।
তিনি বলেন, রাজস্ব বিভাগের কড়াকড়ি এবং সঠিকভাবে ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর রাজস্ব আদায়ে বাড়তি রাজস্ব আদায় সম্ভব হয়েছে।
তিনি বলেন, গত অর্থ বছরে জুলাই মাসে ৩২ কোটি, আগস্ট মাসে ৪৩ কোটি, সেপ্টেম্বর মাসে ৩৯ কোটি, অক্টোবর মাসে ৩৭ কোটি, নভেম্বর মাসে ৫৩ কোটি, ডিসেম্বর মাসে ৫৭ কোটি, জানুয়ারি মাসে ৪৩ কোটি, ফেব্রæয়ারি মাসে ৩৫ কোটি, মার্চ মাসে ১০৫ কোটি, এপ্রিল মাসে ৫৭ কোটি, মে মাসে ৯৮ কোটি এবং জুন মাসে ৪৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ফলে ১২ মাসে (১ বছর) মোট ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুজাবর্ণীতে রাস্তা চলাচলে জনসাধারণের দুর্ভোগ চরমে

পঞ্চগড়ে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স কর্মশালা

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে বিশেষ অভিযানে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে এদেশের সকল ধর্মের মানুষের শান্তির আবাসভূমি -এমপি মনোরঞ্জন শীল গোপালগঞ্জে

বোচাগঞ্জে দুই কন্যা সন্তান সহ কোটি টাকার সম্পদের জরুরী ফাইল উদ্ধারে মজিদ খাঁন এর সাংবাদিক সম্মেলন

বিরলে সকল ফসলের চারার চাহিদা পুরণ করে চলেছে বিশ্বমানের দুটি পলিনেট হাউজ

শিক্ষার পাশাপাশি মাশরুম চাষে সফল কলেজ ছাত্র রাকেশ

পঞ্চগড় চিনিকল মাঠের জনসভায় ড. শফিকুর রহমান গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই

বিরলে আলোচিত নৈশ্য প্রহরী খুঁনের ঘটনায় প্রধান আসামী সুবাসের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী