Friday , 5 July 2024 | [bangla_date]

৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি\ খাবারের লোভ দেখিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাজু মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এদিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে শিশুটির বাবা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সাজু মিয়া (২৫) ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দ এলাকার ছহির উদ্দিনের ছেলে। সাজু মিয়ার ওই এলাকায় বাড়ি সংলগ্ন একটি মুদি দোকান আছে।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে সমবয়সী অন্যদের সঙ্গে খেলতে যায় শিশুটি। তবে তাদের না পেয়ে বাড়িতে ফেরার পথে সাজু মিয়ার দোকানের সামনে দিয়ে আসার সময় তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করেন। কিছুক্ষণ পর বাড়ির উঠানে এসে মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। দেখা যায় তার শরীরে রক্তক্ষরণ হচ্ছে। সঙ্গে সঙ্গে নিকটবর্তী এক ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে মামলার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাজু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জনমনে প্রশ্ন আত্মহত্যা না হত্যা

পীরগঞ্জে বাস স্ট্যান্ডের উদ্বোধন

পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

জিয়া হার্ট ফাউন্ডেশনের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে চাকরি স্বামীর, কমিউনিটি ক্লিনিকে ঔষুধ দেন স্ত্রী!

রাজনীতিতে বাম ধারার উন্মেষ

বীরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ বিতরণ

তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হাড় কাঁপছে বরফ শীতে

বালিয়াডাঙ্গী উপজেলাকে ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা

অন্য উপজেলা থেকে আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণ দিচ্ছিলেন পাট কর্মকর্তা