Saturday , 17 August 2024 | [bangla_date]

কাহারোলে পাটের দাম ভালো

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের কাহারোলে বাজাওে পাটের দাম বেড়েছে। তাই চাষিরা উৎসাহের সাঙ্গে পাট যাক দিয়ে ধুয়ে শুকিয়ে নিচ্ছেন। আবার কেউ কেউ পাট হাটে তুলে বিক্রি করছেন। এবার খড়ার কারণে কিছুটা হলেও পাটের ফলন কম হয়েছে। বাজারে পাটের দাম বেশি পাওয়ায় কৃষকেরা খুশি। গতকাল শনিবার উপজেলার গ্রামিন সড়ক ঘুরে দেখা গেছে ডোবার জ্বলে পুকুরের পানিতে কিংবা বৃষ্টির পর নিচু জমিতে জমে যাওয়া পানিতেও পাট ভেজানোর পর আঁশ ছোড়ানোর কাজ চলছে। উপজেলার বিভিন্ন এলাকায় পাট চাষিদের আঁশ ছোড়ানোর পর পথে পথে মাঠে ঘাটে পাট চাষিরা পাটের আঁশ ছাড়িয়ে রোদে শুকিয়ে নিচ্ছেন। গৃহবধুরা ছোড়ানো পাটের আঁশ নিয়ে সড়কের পাশে বাঁশ টাঙ্গিয়ে তার উপর শুকিয়ে নিচ্ছেন। পাটের আঁশ ছোড়ানো পর পাট কাঠি ও শুকিয়ে বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন চাষিরা। কাহারোল উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৭০ হেক্টও জমিতে পাট চাষ করা হয়েছে। গত কাল শনিবার উপজেলার সর্ববৃহৎ কাহারোল হাট পাটের জন্য বিখ্যাত প্রতি মন পাট বিক্রি হয়েছে ২৮ শত থেকে ৩ হাজার টাকা। উপজেলার শাহাপুর গ্রামের কার্তিক চন্দ্র রায় জানান, তিনি এবার ২ বিঘা জমিতে পাট চাষ করেছেন। শনিবার তিনি ৬ মন পাট কাহারোল হাটে বিক্রি করে ১৮ হাজার টাকা পেয়েছেন। একই এলাকার কৃষক বকুল ১ বিঘা জমিতে পাট চাষ করেছেন। ফলন হয়েছে ৮ মন, তিনি বলেন, ফলন যদি আরো একটু বেশি হতো তাহলে পাট আবাদ করে আরো বেশি লাভবান হওয়া যেত। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী শেহানবীশ জানান, এবার খরার কারণে কিছুটা ফলন কম হলেও বাজারে পাটের দাম ভালো পাঁচ্ছেন কৃষকেরা। কৃষকদের উপজেলা কৃষি অফিসের পক্ষ হতে সকল প্রকার সহযোহিতা করা হচ্ছে এবং পাট চাষের জন্য কৃষদের উৎসাহিত করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জাতীয় বীমা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

বোচাগঞ্জে নির্বাচনী গণসংযোগকালে মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বজলুর রশিদ কালু —– আমি জনগণের মনোনীত প্রার্থী! জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী

দিনাজপুরে মেসের কক্ষ থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বীরগঞ্জ বিজয় চত্বরের সামনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে ‘দুদক’ এর সাথে ‘দুপ্রক’ এর মতবিনিময় সভা

বীরগঞ্জে সরিষা চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা

নওগাঁয় প্লাস্টিক দূষণে লিফলেট বিতরণ

ভূমিহীনদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

জেলা কৃষকলীগের আহয়ক কমিটি গঠন

জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীগণের ৩য় দিন ও সমাপনী ওরিয়েন্টেশন