Friday , 30 August 2024 | [bangla_date]

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখা। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপর হামলা, জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্চিত করার প্রতিবাদে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে এই মানববন্ধন কর্মসূচী কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপর হামলা, জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্চিত করার প্রবনতা থেকে বেরিয়ে আসার আহবান জানান বক্তারা। আর একজন যেন লাঞ্চিত না সেই দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তবে যারা দূর্নীতি করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। দাবি আদায়ে সকল শিক্ষককে ঐক্যবদ্ধ হতে হবে। মানববন্ধন থেকে শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিও জানান শিক্ষক নেতারা।
শিক্ষক কর্মচারী ঐক্য জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোঃ আব্দুর রহিম, প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, মাদরাসা শিক্ষক সমিতির আহবায়ক মোঃ মিজানুর রহমান, স্কুল শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, শিক্ষক নেতা মোঃ আব্দুল মালেক, মোঃ আজিজার রহমান, মোঃ মাজেদুর রহমান পাপ্পু, আবু সালেহ লিটন, কর্মচারী ঐক্য ফেডারেশন জেলা শাখার সভাপতি মোঃ ইসহাক আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলাগাছ, ক্ষতির মুখে কলাচাষীরা

গাঁজার চালানসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোদায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

হাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে মোস্তাফিজার-সাদেকুর

খানসামায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তন

জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর রংপুর বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

করোনা মুক্ত হলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলনের সম্ভাবনা