Thursday , 22 August 2024 | [bangla_date]

বীরগঞ্জে কল্যাণী উচ্চ বিদ্যালয়ে আন্দোলনের নামে শ্রেণি কক্ষের আসবাবপত্র ভাংচুরের অভিযোগ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদত্যাগের দাবিতে বিক্ষোভ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শ্রেণি কক্ষের আসবাবপত্র ভাংচুরের অভিযোগ উঠেছে। গত ২০ আগষ্ট/২৪ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় একদল ছাত্র জনতা বিক্ষোভ সহকারে কল্যাণী উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। বীরগঞ্জ উপজেলায় কল্যানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়, সাইকেল গ্যারেজ, ওয়াশ রুম নির্মানের দাবীতে বিভিন্ন স্লোগান দিয়ে নৈরাজ্য চালিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণি কক্ষের আসবাব পত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি। অপর এক প্রশ্নের জবাবে জানান, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। বিদ্যালয়ের জমি নিয়ে সাবেক ইউ,পি চেয়ারম্যান আব্দুল খালেক এর সহিত মামলা মোকদ্দমা চলমান এবং নিম্ন আদালতে বিদ্যালয়ের পক্ষে রায় দেয় মাননীয় আদালত। এরই প্রেক্ষিতে মামলায় হেরে যাওয়া পক্ষের উস্কানিতে বিক্ষোভ কারীরা এই হামলাসহ শ্রেণি কক্ষের আসবাব পত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে খবর পেয়ে ছুটে যান নিজপাড়া ইউ,পি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোন এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায় নাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নবাগত ইউএনও জিনাত রেহানার সাথে সুধীজনদের মতবিনিময়

পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাজেদুর রহমান লিটনের নির্বাচনী তৎপরতা

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে  চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–

ঠাকুরগাঁও সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের রাণীশংকৈলে কোটিপতি অতিদরিদ্রের তালিকায়, এলাকায় আলোড়ন

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত হয়

সভাপতি-জয়নাল : মখদুম সাব্বির-সম্পাদক ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

পীরগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বোচাগঞ্জে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ

তেঁতুলিয়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

হরিপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি কবির, সাধারণ সম্পাদক মিজান