Friday , 9 August 2024 | [bangla_date]

বীরগঞ্জ পৌরশহর যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে পুনর্গঠনেও হাত লাগিয়েছে দেশের ছাত্র-জনতা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর পৌরশহরের সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পরিস্কার পরিছন্নতার কাজ শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগষ্ট -২০২৪) সকালে শহরের বিজয় চত্বর, তাজ মহল মোড়সহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ এলাকায় সড়কের যানজট নিরসনে কাজ করতে দেখা যায় ৫-৬ জন শিক্ষার্থীকে। বীরগঞ্জ থানা ক্যাম্পাস ছাড়াও বিভিন্ন এলাকায় পরিস্কার পরিছন্নতা কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান,শেখ হাসিনা পদত্যাগের পর দেশজুড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সেই সকল ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটের সকল ময়লা-আবর্জনা পরিস্কার করার কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনের জন্য কাজ করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারি কলেজে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করলেন পীরগঞ্জের এসিল্যান্ড

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত, আহত-০১

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নন্দুয়া ইউনিয়ন পরিষদের ৬ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন

বোদা উপজেলায় শীতবস্ত্র স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী পেল

বোচাগঞ্জে ফিরোজ্জামান স্মৃতি ক্রিকেট লীগ উদ্বোধন

কাহারোলে ঘরের দেয়াল চাপায়া নির্মাণ শ্রমিকের মৃত্যু

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ,  প্রতিবাদে দুই ভারতীয়কে ধরলো গ্রামবাসী

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরলো গ্রামবাসী

শহরের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বোচাগঞ্জে ১৩ জুয়ারুকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত