Monday , 26 August 2024 | [bangla_date]

উত্তরাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে আমাদের জাতীয় ফুল শাপলা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোল সহ উত্তরাঞ্চলের আবহাওয়ামান গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে সুপরিচিত আমাদের জাতীয় ফুল শাপলা। দিনাজপুরের কাহারোল তথা উত্তরাঞ্চলের ১৬ টি জেলা গুলো থেকে দিনদিন আমাদের জাতীয় ফুল শাপলা হারিয়ে যাচ্ছে। এ অঞ্চলের খাল, বিল, ঝিল, পুকুর, নালা, হাওড়-বাওড়, ডোবা গুলোতে শরৎ কালে ফুটত আমাদের জাতীয় ফুল শাপলা। অনেকেই মন্তব্য করে বলেন, আমরা ছোট বেলায় পুকুর, বিল, খাল, ডোবাগুলো থেকে শাপলা ফুলের গাছ ও ফুল তুলে বিভিন্ন ধরনের মালা তৈরী করে খেলা-ধুলা করতাম। কিন্তু এখন আর সেই ধরনের শখের খেলা খেলছে না ছোট ছেলেমেয়েরা। শাপলা ফুল পুকুর থেকে তুলে হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা বিভিন্ন পূজা পার্বন করলেও এখন আর সেই আমাদের জাতীয় ফুল শাপলা ফুল দিয়ে পূজা করতে চোখে পড়ছে না। উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা। অনেকেই আবার শাপলা ফুল সংগ্রহ করে হাট-বাজারে এবং কি শাপলা ফুলের চাউল ও খৈ বিক্রি করে সংসার চালাত মৌসুম অনুযায়ী। কিন্তু সেই সব পরিবার পরিজন এখন আর শাপলা ফুল না পেয়ে অন্য পেশায় জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। আমাদের দেশে সাদা এবং লাল দু-ধরনের শাপলা ফুল দেখা যায়। অনেকে মনে করছেন, সরকারি ভাবে এর উদ্দ্যোগ নিলে অন্যান্য ফুলের পাশাপাশি শাপলা ফুলেরও চাষাবাদ করা সম্ভব হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় ধর্ষণের চেষ্টায় ২ যুবকে আটক

বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির পক্ষ থেকে ভক্ত ও পূন্যার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

বীরগঞ্জে ৩২ লিটার চোলাই মদসহ আটক ৩

আটোয়ারীতে লক্ষীপুর মাদরাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা, নবাগতদের বরণ

পঞ্চগড়ে তিন উপজেলায় বিএনপি ও আওয়ামীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে- এমপি মনোরঞ্জন শীল গোপা

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের কর্মবিরতি পালন

রাণীশংকৈলকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা বানাতে চাই নবাগত ইউএনও সোহেল সুলতান

দিনাজপুরে বাম গনতান্ত্রিক জোটের হরতাল কর্মসূচি পালন