Monday , 19 August 2024 | [bangla_date]

ক্যাম্পাসে ফিরলেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি \ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর রাজনীতির আধিপত্য বিহিন স্বস্তি নিয়ে ক্যাম্পাসে ফিরলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় ফের প্রাণবন্ত হয়ে উঠেছে চিরচেনা ক্যাম্পাস। শুরু হয়েছে ক্লাস। জমে উঠেছে বন্ধুত্বের আড্ডা। স্বাভাবিক নিয়মে চলছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন।
যদিও বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ বিভিন্ন প্রশাসনিক পদগুলো শুন্য অবস্থায় একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।
রোববার হাবিপ্রবির প্রায় সব বিভাগের ক্লাস শুরু হয়েছে। বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধান ও শিক্ষকদের নিয়ে মিটিং করছেন। আলোচনা করছেন কীভাবে সুন্দরভাবে ক্লাস কার্যক্রম চালিয়ে যাওয়া যায়। পাশাপাশি সেশনজট নিরসনেও প্রয়োজনীয় পদক্ষেপের আলোচনাও হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মামুনার রশিদ সাংবাদিকদের জানায়, সব বিভাগের একাডেমিক কার্যক্রম রবিবার থেকে শুরু হয়েছে। দীর্ঘ বিরতির কারণে যেন সেশনজট তৈরি না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
এদিকে, রোববার সকাল ১০টায় কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে ক্লাস শুরু করেন।
উল্লেখ্য, বিগত ১৭জুলাই কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে অচলাবস্থা তৈরি হলে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তখন রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ হয় শিক্ষাঙ্গন। একইসঙ্গে আবাসিক হলগুলোও বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলা

ফুলবাড়ী সরকারী কলেজে অনার্স কোর্স বাস্তবায়নের পর এবার মাষ্টার কোর্স চালু দেখে যেতে চান শিক্ষানুরাগী- সমাজসেবক মোহাম্মদ আলী চৌধুরী বাদশা

বীরগঞ্জে পরিক্ষার ফলাফল নিয়ে বাড়ি ফেরা হল না নিত্য’র

”হাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত”

পার্বতীপুরে ২৯ প্রাথমিকের ৪১শিক্ষকদের বইপড়া উৎসব

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগুন আতঙ্কে ২০ পরিবার

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযায় প্রধানমন্ত্রীকে ইবতেদায়ী  মাদ্রাসা শিক্ষক সোসাইটি জেলা শাখার অভিনন্দন

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযায় প্রধানমন্ত্রীকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সোসাইটি জেলা শাখার অভিনন্দন

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রাণীশংকৈলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

দিনাজপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা