Monday , 19 August 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিকদের নিয়ে মধ্যাহ্ন ভোজর ও চারা বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দেড় শতাধিক রিক্সা ও ভ্যান শ্রমিকদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে শ্রমিকদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেয়া হয়।
এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলার বিসমিল্লাহ নার্সারির মালিক মোঃ জাহাঙ্গীর আলম। তিনি ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর গ্রামের বাসিন্দা। এর আগে তিনি ২ শতাধিক আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা ও কলম) এবং গাছের চারা বিতরণ করেন।
শনিবার দুপুরে পৌর এলাকার নূরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে তিনি উপজেলার বিভিন্ন গ্রামে দেড় শতাধিক রিক্সা ও ভ্যন শ্রমিকদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন এবং নিজ নার্সারী থেকে উৎপাদিত শ্রমিকদের মাঝে ২টি করে ফলজ গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন। আরও উপস্থিত ছিলেন নুরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার কন্ঠ, রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের প্রভাষক রুহুল আমিন তুহিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন

৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অপরাজেয়-৭১ প্রাঙ্গনের প্রাচীরের গ্রীল, ইট ও গেট চুরি

চীনে ফের করোনাভাইরাসের হানা, বাস-ট্রেন বন্ধ

রাণীশংকৈলে ইউএনও না থাকায় সকল বিল বন্ধ, আটকে আছে প্রাতিষ্ঠানিক বহুকাজ

ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই পানির অভাবে আমন রোপণে বিপাকে কৃষক

বীরগঞ্জে লিচু ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

বীরগঞ্জে জাতীয় পার্টির মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে সাব-রেজিস্ট্রার অফিসে টাকা ছাড়া কাজ হয় না !

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।। স্বস্তি-অস্বস্তি দুই-ই আছে