Thursday , 22 August 2024 | [bangla_date]

ছাত্র-জনতা মানববন্ধন করে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক কে তার আসনে বসানো হলো

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কিছু শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে লিখিত অভিযোগ ছাড়াই বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড.মাসুদুল হক কে অন্যায়, বিধি বহির্ভূত, বেআইনি ভাবে জোরপূর্বক পদত্যাগ লিখে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে ছাত্র-জনতা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ আগষ্ট’২৪ তারিখ সকালে বিজয় চত্বরে ছাত্র-জনতার ব্যান্যারে মানববন্ধন করে অধ্যক্ষ ড. মাসুদুল হক কে তার আসনে বসিয়ে দিলেন সাধারণ ছাত্র-ছাত্রীরা। মানববন্ধনে আন্দোলনের নেতৃবৃন্দ ৫ দফা নির্দেশনা উল্লেখ করে সকলকে সতর্ক করে শিক্ষার্থীরা বলেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষসহ যাদের মব জাস্টিসের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হয়েছে বা বাধ্য করানোর চেষ্টা করা হচ্ছে তাদেরকে অবিলম্বে স্বপদে ফিরিয়ে আনতে হবে এবং হয়রানি বন্ধ করতে হবে, বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ সরকারি কার্যালয় সমূহে যারা ভাংচুর, হুমকি ইত্যাদি বিশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে,বীরগঞ্জের বিভিন্ন স্থানে যে চাঁদাবাজি শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে,বীরগঞ্জের সকল শিক্ষা-প্রতিষ্ঠানে অবিলম্বে ছাত্র-রাজনীতি বন্ধ করতে হবে,বীরগঞ্জকে অস্থিতিশীল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ভূমিকা রাখছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাসহ বিভিন্ন শর্ত দেওয়া হয়। ছাত্র- জনতার যৌক্তিক দাবীর সাথে ঐক্যমত পোষন করেছে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এক সৌজন্য সাক্ষাৎকারে বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম এবং যুগ্ন সাধারণ সম্পাদক, কলামিষ্ট মোশাররফ হোসেন বলেন এক শ্রেনীর নামধারী ব্যক্তি দল ও ছাত্রদের নাম ভাঙ্গিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে।

তারা বিভিন্ন প্রকার ভুয়া ইস্যু তৈরী করে স্কুল কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জোর পুর্বক পদত্যাগ করানোর চেষ্টা চালাচ্ছে।

যাহা সম্পুর্ন বে-আইনী, বিধি বহির্ভূত, আইন অমান্য করার সামীল। যারা খোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

গত ২১ আগষ্ট বীরগঞ্জ কলেজ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী সেজে এবং কিছু শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে লিখিত অভিযোগ ছাড়াই অত্র কলেজ এর অধ্যক্ষ কে জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করেন।

আজ ২২ আগষ্ট সকালে সাধারণ ছাত্র জনতা পূর্ণবহালের জন্য মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এবং সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ ড. মাসুদুল হক কে ফুলেল মালা পড়িয়ে কলেজের সম্মানের বসানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করে অধ্যক্ষ ড. মাসুদুল হক বীরগঞ্জের আপামর জনতাকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করবার জন্য তারা সত্যের পথে লড়াই করেছে। একটি সরকারি কলেজে নিয়ম ও পরিপত্র অনুযায়ী চলে,প্রত্যক শিক্ষককে তাদের নিয়মের মধ্যে চলতে হয়। তিনি আরও বলেন, আমরা দেখেছি যে ১৯৭১ সালের পর থেকে আমরা সর্ব স্বার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তা সংস্কার করা প্রয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে একই রাতে ২০টি খড়ের গাদায় অগ্নি সংযোগ

খানসামায় দুই মাদকসেবীকে ১ মাস করে কারাদন্ড

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২২ উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদের উদ্দ্যোগে দিনাজপুরে আলোচনা সভা

দিনাজপুরে সমাজ পরিবর্তনের বলিষ্ঠ নারী নেত্রী কানিজ রহমান পেলেন সম্মাননা স্বারক

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দিনাজপুরে বিএনপির আলোচনা ও রক্তদান কর্মসূচী পালন

হরিপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

শিখার সুস্থতা কামনায় হরিপুর স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন এনজিও কর্মীর মৃত্যু

বোচাগঞ্জে হাজী দানেশ এর ৩৮ তম মৃত্যু বার্ষিকী পালন

জাতীয় কৃষক সমিতির জেলা সম্মেলনে সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু