Saturday , 3 August 2024 | [bangla_date]

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনাজপুর জেলা কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনাজপুর জেলা কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা কৃষকলীগের আহবায়ক আলহাজ্ব মো. আজিজার রহমান বলেছেন, কোটা বিরোধী আন্দোলন ছাত্রদের হাতে এখন আর নেই। এই আন্দোলনে ঢুকে পড়েছে জামাত-শিবির-বিএনপি। তারা ছদ্মবেসে এই আন্দোলনে প্রবেশ করে নাশকতা ধ্বংসযজ্ঞ আগুন সন্ত্রাস চালিয়েছে। আগামী দিনে তারা চোরাগোপ্তা ও সন্ত্রাসী হামলা চালাতে পারে। তারা নৈরাজ্য করে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে ৭১ সালের পুরনো শুকনেরা নতুন কায়দায় ক্ষমতায় যেতে চায়। এ সব ধ্বংসযজ্ঞে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রæত বিচারের আওতায় আনতে পারলে ভালো থাকবে বাংলাদেশ।
শনিবার (৩ আগষ্ট-২০২৪) সকাল ১১ টায় বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব মো. আজিজার রহমান এ কথা বলেন। তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের শোকের মাসের সকল কর্মসূচী সফল করার লক্ষ্যে কৃষক লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণ করার জন্য আহবান জানান।
দিনাজপুর জেলা কৃষক লীগের সদস্য সচিব মো. আশফাক হোসেন সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জাকারিয়া জিকু, মুজিবুর রহমান, ফাইজুল ইসলাম, সদস্য মাজেদুর রহমানসহ অন্যান্য নেত্রীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা  ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা যেন ভক্তদের মিলন মেলা

পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা যেন ভক্তদের মিলন মেলা

বোদায় বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা চালকের মৃত্যু

বীরগঞ্জে ডিজিটাল যুগে বাঁশের তৈরি পণ্য বিক্রি করেই চলে মতি মিয়ার সংসার

বোচাগঞ্জে ঢিলেঢালা লকডাউন ঃ স্বাস্থ্যবিধি উপেক্ষিত

দিনাজপুরের অনলাইন হাটবাজার গ্রুপের উদ্যোক্তা সম্মেলন

দিনাজপুর সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে ব্যতিক্রমধর্মী ফল উৎসব

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বীরগঞ্জে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বীরগঞ্জ দামাইক্ষেত্র গ্রামে গণহত্যা দিবস পালিত

বোচাগঞ্জে যাত্রীবাহী ২টি বাসের সাথে ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষে গুরুতর আহত-৬