Thursday , 22 August 2024 | [bangla_date]

ঠাকুরগাঁও পৌরসভায় নবাগত প্রশাসকের যোগদান : ফুলেল শুভেচ্ছা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,
ঠাকুরগাঁও পৌরসভায় নবাগত প্রশাসক সরদার মোস্তফা শাহিন যোগদান করেছেন। গত ২১ আগষ্ট বুধবার পৌরসভায় যোগদানের পুর্বে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পৌরসভার কনফারেন্স রুমে তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা সভা করেন।
ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে সভায় বক্তব্য দেন পৌরসভার নবাগত প্রশাসক, জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান প্রমুখ। এ সময় পৌরসভার কাউন্সিলর আতাউর রহমান, আয়েশা বানু পারুল, ফারজানা আক্তার পাখি, জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পৌরসভার নবাগত প্রশাসক সরদার মোস্তফা শাহিন বলেন, পৌরসভার বিভিন্ন সমস্যা রয়েছে, তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম। আমাদের ডাম্পিং ষ্টেশন নেই। তাই প্রথম অগ্রাধিকার থাকবে পরিস্কার পরিচ্ছন্নতা, লাইটিং, রাস্তাঘাটের নাজুক অবস্থা আছে সুগুলো নিয়ে কাজ করা। পাশাপাশি রাস্তার কাজ, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং লাইটিংয়ের কাজ যাতে একটি ভাল পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটি চেষ্টা করা। আপনারা জানেন গাছ জীবন স্বত্তা। পৌরসভার বিভিন্ন স্থানে গাছে ব্যানার, ফেসটুন সহ বিভিন্ন পোষ্টার অপসারনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। ইতিমধ্যে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা হয়েছে। পৌরবাসীর প্রতি আমার বার্তা থাকবে পৌরসভার বাসিন্দাদের জীবন মান যাতে করে স্বাভাবিক হয়, স্বাবলিল হয়, স্বাচ্ছন্নপুর্ন হয় এজন্য আমরা পৌরসভার পক্ষ থেকে সম্বিলিতভাবে একটি বডি হিসেবে কাজ করবো এবং তাদের এ জীবন মানের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো। সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে “বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুরে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ

গাঁজাসহ খানসামায় মাদক ব্যবসায়ী আটক

মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা মেগা দুর্নীতি করে দেশকে হোগলা করে ছেড়েছেন —পঞ্চগড়ে গনসমাবেশে মামুনুল হক

বোচাগঞ্জে ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহায়তা পেলেন ডিমলা রানী

বীরগঞ্জে দাদা ভাই হা-ডু-ডু টুর্নামেন্ট উদ্বোধন

নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত ঘটনায় কিশোর আটক

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন

তেঁতুলিয়ায় করতোয়ার ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুত দ্রুত বাস্তবায়নে স্থানীয়দের মানববন্ধন

ফুলকুঁড়ি আসরের ৪ যুগ পূর্তির শিশু সমাবেশ