Monday , 26 August 2024 | [bangla_date]

ঠাকুরগাওয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রশের সময় তিনটি মোটরসাইকেল সহ ৪ জনকে আটক করেছে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড)। সোমবার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন রায়, হরসুয়া গ্রামের হরমোহন রায়ের ছেলে শুভ, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কংসারা রুহিগাঁও গ্রামের নরেশের ছেলে হরিদাস চন্দ্র এবং একই থানার কৃষ্ণপুর গ্রামের দীলিপের ছেলে পদন চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়েরের করা হয়েছে।
দানাজপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল জানান, দুপুরে দানাজপুর সীমান্তের ৩৪০ এর ৩ এস পিলার এলাকা দিয়ে প্রায় এক শ মানুষ অবৈধভাবে ভারতে যাবার জন্য সমবেত হয়। খবর পেয়ে বিজিবি তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পালানোর সময় ঘটনার মুল হোতা সহ চারজকে আটক করে বিজিবি। এ সময় ৩টি মোটর সাইকেল জব্দ করা হয়। পরে তাদের দানাজপুর ক্যাম্পে আনা হয়। সন্ধায় আটককৃত ৪ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করে তাদের পুলিশে সোপর্দ্দ করা হয়েছে।
দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আহসান উল ইসলাম পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য মানুষ সমবেত হওয়ার খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এসময় ৩টি মোটরসাইকেল সহ ৪ জনকে আটক করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন

পঞ্চগড়ে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুর্নবহালের দাবি

ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

বিরলে রাতের আধারে ধান কেটে জমি জবরদখলের চেষ্টা,ধানকাটা মেশিন জব্ধ

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে খানসামায় বিএনপির লিফলেট বিতরণ

প্রথমবারের মতো দীপাবলির প্রদীপ প্রজ্বলন হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে

নব নির্বাচিত কার্যকরি কমিটির কর্মকর্তাদের নাম ঘোষনা রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ৫০তম এজিএম মুলতবি

পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু