Thursday , 15 August 2024 | [bangla_date]

দিনাজপুরে অধিকাংশ পুলিশ সদস্য কাজে ফিরেছেন

দিনাজপুরের ১৩টি থানায় ৯০শতাংশ পুলিশ সদস্য কাজে যোগদান করেছেন বলে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।
সোমবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জিন্নাহ আল মামুন বলেন, বর্তমান প্রেক্ষাপটে কিছু দিন থানার কার্যক্রম বন্ধ ছিল। আমাদের সমস্ত পুলিশ জনগণের সেবা প্রদানের জন্য তৎপর রয়েছে। আমাদের কয়েকটি থানা ক্ষতিগ্রস্ত ছিল সেগুলোতেও সার্ভিস চালু করা হয়েছে। অনেকেই সেবা নিতে আসতে শুরু করেছে। বাইরের সেবাগুলো চালু করা হয়েছে। টহল টিম কাজ করছে। ট্রাফিক বিভাগ কাজ করছে। পুলিশ ২৪ ঘণ্টা জনগণের সেবা দিতে প্রস্তুত। আপনাদের সবার সব ধরনের সহযোগিতা কামনা করছি।
১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতির ডাক দেয় পুলিশ। অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে জেলার ১৩টি থানায় অভ্যন্তরীণ ও জরুরি সেবা চালু হয়েছে আগের মতই। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও জনগণের পাশে থেকে কাজ করবে পুলিশ এমন প্রত্যাশা সর্বসাধারণের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে তিনদিন ঘুড়েও পায়নি এক বস্তা সার, কৃত্রিম সংকটে সারের দাম বৃদ্ধি, বিপাকে কৃষকরা

পীরগঞ্জে মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে ৪৮০টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

‘আমি চাল চোর নই, আমাকে ফাঁসানো হয়েছে

পীরগঞ্জে ঢেউ টিন ও অনুদানের চেক বিতরণ

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা আজ শান্তিতে আছে, ভাল আছে —হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের  নবনির্মিত ভবন উদ্বোধন

বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ১০০০ পিস মাস্ক বিতরণ

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

দিনাজপুরের কাহারোলে শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে রাস উৎসব উদ্বোধনকালে এমপি গোপাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে

দিনাজপুরে মাছের পোনা উৎপাদনে সফল সাদেকা বানু