Friday , 30 August 2024 | [bangla_date]

দিনাজপুরে অস্ত্র গুলি জমা, ১৭ আনসার প্রত্যাহার

দিনাজপুরে অস্ত্র গুলি জমা,  ১৭ আনসার প্রত্যাহার

দাবি আদায়ের আন্দোলনে ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া দিনাজপুরে চিহ্নিত ৭৬ আনসার সদস্যের মধ্যে ১৭জনকে চাকুরি থেকে প্রত্যাহার করে বাড়ী পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ছুটি অথবা অনুমতি ছাড়াই কর্মস্হল স্টেশন ত্যাগের প্রমান রয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট হাসান আলী জানান, অনুমতি ছাড়াই কর্মস্হলে অনুপস্থিত এবং ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহনকারি ৭৬জনের সংশ্লিষ্টতার অভিযোগ পেয়েছেন তারা। এদের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মধ্যপাড়া পাথর খনি, বিরামপুর বাফার গোডাউন, কাস্টমস এবং মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১৭জনকে চিহ্নিত করে চাকুরি থেকে প্রত্যাহার করা হয়েছে। কাউকে অহেতুক হয়রানী না করতে অধিকতর তদন্ত যাচাই বাছাই শেষে অবশিষ্ট ৫৯জনের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে জনা চল্লিশের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরে তারা কর্মস্থলে ফিরতে পেরেছে।
তিনি আরো জানান, উদ্ভুত পরিস্থিতিতে সশস্ত্র আনসার সদস্যদের কাছ থেকে ২১৭টি আগ্নেয়াস্ত্র এবং ২ হাজার ১৭রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। ডিউটিতে ফেরার সময় আবার অস্ত্র দেওয়া হবে দ্বায়িত্বরদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে  চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে খেলার সময় পড়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু. আহত অপর দুই শিশু

ধার দেয়া টাকা, হালখাতা করে তুললেন শিক্ষক

সীমান্তে পুশইন সহ চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে এফএনবি’র ৫’শ কম্বল বিতরণ: উষ্ণতার ছোঁয়ায় হাসি ফোটে

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উদ্যোগে বোচাগঞ্জ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপননের কাজ চলছে

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনের বিচারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন!

বিরামপুরে বয়লার লিকেজে বিস্ফোরণে দগ্ধ-৩ শ্রমিক