Friday , 2 August 2024 | [bangla_date]

দিনাজপুরে হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল ডেলিভারিতে তিন নবজাতকের জন্ম দিয়েছে বিউটি দাস নামে এক প্রসূতি মা। তিন নবজাতকের মধ্যে দুই ছেলে ও একজন মেয়ে।
বুধবার রাতে হাসপাতালে দেখা যায়, তিন নবজাতকই হাসাপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তাদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে ইনকিউবেশন কক্ষে রাখা হয়েছে।
এরআগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার বিকালে নরমাল ডেলিভারিতে তিন নবজাতকের জন্ম হয়।
পরিবার সূত্রে জানায়, ২০২৩সালে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের রাজাপুকুর গ্রামের বাসিন্দা অনন্ত মহন্তর সঙ্গে বিউটি দাসের বিয়ে হয়। বিয়ের পর আমাদের একসঙ্গে তিন সন্তান এসেছে। তিন সন্তানের মা বিউটি দাসও খুশি।
নবজাতকদের বাবা দিনাজপুর ২৫০শয্যাবিশিষ্ট হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী অনন্ত মহন্ত বলেন, সৃষ্টিকর্তা আমাদের একসঙ্গে তিন সন্তান দিয়েছেন। সন্তানদের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।
তিন নবজাতক শিশু বিশেষজ্ঞ ডা.নুরুল ইসলামের তত্ত¡াবধানে ইউনিট-১ এ চিকিৎসাধীন রয়েছে। সময়ের আগে প্রসব হওয়ায় তাদের ওজন কিছুটা কম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কোভিড -১৯ ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত

সাড়ে ৩ শত বছরের ঐতিহ্যবাহী গোষ্ট পূজা ও মেলায় দর্শনার্থী ও পূণ্যার্থীদের ঢল

দিনাজপুরে মহিলা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

পঞ্চগড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান

আমির হামজার বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরে কোকো স্মৃতি সংসদের বিক্ষোভ মিছিল

ভিন্ন অধিদপ্তরে একিভূত করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন

বোদায় উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিমুলক সভা

আটোয়ারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিমুলক সভা

এলজিএসপি’র জেলা সমন্বয়ন কমিটির সভা