Thursday , 15 August 2024 | [bangla_date]

দিনাজপুর শহরে ট্রাফিক নিয়ন্ত্রনের কাজে শিক্ষার্থীদের পাশে এবার কবি সাহিত্যিকরা

দিনাজপুর শহরসহ সারা দেশে যানজন মুক্ত করতে এবং শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রনের কাজে নিয়োজিত হওয়াতে তাদের পাশে সুধীজন, ব্যবসায়ীদের পাশাপাশি কবি-সাহিত্যিকরা এগিয়ে এসেছে।
জানা যায়, শহরে যানজট মুক্ত করতে ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে গতকাল ১৩ই আগষ্ট মঙ্গলবার লিলিমোড় ও হাসপাতাল মোড়ে সুধীজন ও ব্যবসায়ীদের পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় দিনাজপুরের সাহিত্য সংগঠনের প্রবীণ সদস্য কবি ফাতেমা বেগম তাদের জন্য জুস, বিস্কুট ও লজেন্স খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছেন। তিনি তাদেরকে উৎসাহিত করতে ২টি স্বরচিত কবিতা তাদেরকে উৎস্বর্গ করেছেন। কবিতা দুটির শিরোনাম হলো “আমরা সামনে রেখেছি” ও “আমরা ছাত্রী-আমরা ছাত্রী”। প্রবীণ কবি ফাতেমা বেগম বলেন প্রচন্ড রোদ, বৃষ্টি উপেক্ষা করে যে সমস্ত শিক্ষার্থী-স্কাউট ভাই-বোনরা অক্লান্ত পরিশ্রম করে শহরকে যানজট মুক্ত করে ট্রাফিক নিয়ন্ত্রন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দেশের এই ক্লান্তি লগ্নে তাদের ভূমিকা চিরস্বরনীয় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। লিলি মোড় শিক্ষার্থী রোভার স্কাউট এর মোঃ ফারুক ইসলাম ও হাসপাতাল মোড়ে কামরুজ্জামান লিমন, মোঃ ইসমাঈলসহ সদস্যরা খাদ্য উপহার সামগ্রী গ্রহন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫  পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যু জানাযা ও দাফন কার্য সম্পন্ন

সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

হরিপুরে উপ-নির্বাচনে ইকতিয়ার উদ্দীন(পলাশ) নির্বাচিত হয়েছে।

রাণীশংকৈলে গমের জায়গা নিচ্ছে ভুট্টা ও সরিষা

নিহত বিএনপি নেতার আরেফিনের দাফন সম্পন্ন পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের ৫ মামলায় আসামী প্রায় ১৩০০ \ গ্রেফতার ৮

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনে হাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি পালন

আটোয়ারীতে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যূ

আটোয়ারী মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে প্রথম সফল পিত্তথলির পাথর অপারেশন

স্বামীকে হাসিমুখে বিদায় দিয়ে স্ত্রীর আত্মহত্যা..