Monday , 19 August 2024 | [bangla_date]

দুদিনের ব্যবধানে ৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম

দুদিনের ব্যবধানে ৫০ টাকা  বেড়েছে কাঁচামরিচের দাম

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, বুধবার একদিনে ৮টি ট্রাকে ৬৯ টন কাঁচামরিচ আমদানি হয়। এসব মরিচ স্থানীয়দের চাহিদা মিটিয়ে ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে।
বন্দরের তথ্যানুযায়ী, প্রতিটন কাঁচামরিচ ৫৫০ মার্কিন ডলার মূল্যে আমদানি হচ্ছে। কেজিতে সরকারকে ৩৯ টাকা আমদানি শুল্ক পরিশোধ করতে হয়। এতে করে প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে খরচ পড়ছে ১৫০ টাকার ওপরে। আর পাইকারি আড়তে বিক্রি হচ্ছে ১৯০ টাকা।
হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার কাঁচামরিচ বিক্রি হয়েছে কেজিতে ১৭০-১৮০ টাকা। শনিবার বিকেলে সেই মরিচ বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকায়। বাজারে সরবরাহ কম থাকায় কেজিতে ৫০-৬০ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
হিলি বন্দরের কাঁচামরিচ ক্রেতা জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, কয়েক দিনের তুলনায় শনিবার মরিচের দাম বেশি। আড়াইশ গ্রাম কাঁচামরিচের দাম ৬০ টাকা। দাম একদিন কমলে সাতদিন বাড়ে।
আরেক ক্রেতা তোসারফ হোসেন আক্ষেপ নিয়ে বলেন, কয়েকদিন আগে আড়াইশ গ্রাম কাঁচামরিচ নিয়ে ছিলাম। তখন দাম কিছুটা কম ছিল। আজ শুনি দাম বেশি।
কাঁচামরিচের পাইকারি ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, দুদিন আমদানি বন্ধ থাকায় মরিচের দাম কিছুটা বেড়েছে। মরিচ যেহেতু কাঁচাপণ্য তাই এর বাজার সব সময় এক থাকে না। সরবরাহ বেশি থাকলে দাম কমে যায়। সরবরাহ কমলে দাম বাড়ে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আসলাম (৪৫) নামে এক জনের মৃত্যু !

খানসামায় গণিত অলিম্পিয়াড প্রাথমিক শিক্ষকদের ৬ দিন ব্যাপী প্রশিক্ষণে সনদপত্র বিতরণ

রাণীশংকৈলে অ্যাডভোকেসি নেটওর্য়াকের সাথে মতবিনিময় সভা

রাণীশংকৈলে মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় চলছে বীরগঞ্জের কামার পল্লীতে

পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র পাট ও পাট জাতীয় আঁশ ফসলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষকদের সাথে মতবিনিময় সভা

টিউলিপ স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গাইডেন্স স্পিকার্স প্লাটফর্ম’র ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ভোকাবুলারি কনটেস্ট

সূঁচ নয়, নাক দিয়ে টেনে নেয়া টিকার বাংলাদেশে ট্রায়ালের উদ্যোগ

প্রাথমিক বিদ্যালয়গুলোকে আধুনিকায়ন করে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে- ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন