Thursday , 29 August 2024 | [bangla_date]

পঞ্চগড়ে বন্যার্তদের সাহায্য করার নামে টাকা তুলতে গিয়ে ৮ প্রতারক আটক

পঞ্চগড় প্রতিনিধি\ পিকআপের সামনে ‘ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করুন’ ব্যানার দিয়ে বন্যার্তদের সাহায্যার্থে টাকা উত্তোলনের অভিযোগে ৮ প্রতারককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পঞ্চগড় জেলা শহরের রামেরডাঙ্গা এলাকার বাবলা (৪১), জালাল (৪০), খালেক (৫৫), আবিল (৫৫), জামিরুল (৩১), রমজান (৩২) রাসেল (২৪) ও রেজাউল (৩০)। এদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ৮ জনের ওই প্রতারক চক্র পঞ্চগড় জেলা শহরের পিকআপ স্ট্যান্ড থেকে দিনব্যাপী আড়াই হাজার টাকায় একটি পিকআপ ভাড়া করে বন্যার্তদের জন্য টাকা তুলতে বের হয়। সদর উপজেলার গোয়ালঝাড় বাজারে টাকা উত্তোলনের সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা অসংলগ্ন কথাবার্তা বলায় তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। পেের বিজিবি ও সেনাবাহিনী তাদের পঞ্চগড় থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তাদের কাছে টাকা তোলার বাক্স, ব্যানার, মাইক ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, বন্যার্তদের নামে টাকা তোলার অভিযোগে ৮ ব্যক্তিকে স্থানীয়রা আটক করে। পরে বিজিবির সহযোগিতায় সেনাবাহিনী তাদের থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ   সমাবেশ

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ সমাবেশ

জেলা তথ্য অফিসের উদ্দ্যোগে ইমামদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাণীশংকৈলে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

বেদখলের ৪৯ বছর রাণীশংকৈলে শহীদদের রক্তে রাঙানো বধ্যভূমি বেদখল

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে মোটরসাইকেল চালক নিহত

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলা সমপন্ন

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

রাণীশংকৈলে কোচিং সেন্টার থেকে পিকনিকে গিয়ে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু