Friday , 2 August 2024 | [bangla_date]

পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে নয় দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহরের তেঁতুলিয়া রোডের এলএসডি গুদাম মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিল নিয়ে তারা শহরের শেরে বাংলা পার্ক মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।
এ সময় তারা মহাসড়কের পাশের একটি ভবনের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করে। একপর্যায়ে তারা আবার সামনে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধায় থেমে যায়। পরে শিক্ষার্থীরা এলাকা থেকে ফিরে যান। এসময় সতর্ক অবস্থায় ছিল পুলিশ। সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও আতঙ্কে স্থানীয়রা দোকানপাট বন্ধ করে দেয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে খানসামায় যুবকের আত্মহত্যা

বিরামপুরে তিন মাদক সেবীর কারাদন্ড

বিরামপুরে তিন মাদক সেবীর কারাদন্ড

তেঁতুলিয়ার চুয়ামতি নদীতে পাথর খেকোদের কালো থাবা গতিপথ হারিয়ে বিলীন হচ্ছে আবাদী জমি ও চা বাগান

বালিয়াডাঙ্গীতে কালভার্ট ধসে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে

রাণীশংকৈলের ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি দবিরুলের বিশেষ অনুদান প্রদান

বোচাগঞ্জে বোরা ধান ও চাল সংগ্রহ শুরু

কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসি রাণীশংকৈলে এলজিইডি’র রাস্তা নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ

পীরগঞ্জে চুরির ঘটনায় দুই যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঋণ খেলাপীর দায়ে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

হাকিমপুরে ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৯ জুয়াড়ি আটক