Wednesday , 28 August 2024 | [bangla_date]

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায়  শিক্ষার্থী নিহত

পার্বতীপুর প্রতিনিধি \ দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত সন্ধ্যার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের তাপবিদ্যুৎ কেন্দ্র আবাসিক গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম (১৫) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকির পাড়া গ্রামের মাসুমের ছেলে। ফাহিম দশম শ্রেনির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুল ছাত্র ফাহিম শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়, এরপর আর বাড়ি ফেরেনি। বিকেলে তাকে তাপবিদ্যুৎ কেন্দ্র আবাসিক গেট সংলগ্ন রেললাইনের পাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্ধ্যা ৭টার দিকে রেলের ৩৬৮/৪ নম্বর খুঁটির কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার সূত্রে পুলিশ জানায়, ফাহিম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। কয়েক মাস আগে বাড়ি থেকে নিখোঁজও হয়। পরে ঢাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়নাতদন্তে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলের কন্যা ও চিরিরিবন্দর উপজেলার গৃহবধু অবহৃতা ঋতু’র উদ্ধার

আল হাসানাহ স্কুলে ইংরেজি, গনিত ও বিজ্ঞান বিষয়ে ইন্টার ক্লাস অলিম্পিয়াড পুরস্কার বিতরন

আল হাসানাহ স্কুলে ইংরেজি, গনিত ও বিজ্ঞান বিষয়ে ইন্টার ক্লাস অলিম্পিয়াড পুরস্কার বিতরন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাতভর ডাকাত আতঙ্ক, গ্রেফতার ৫

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম স্বাক্ষাত করেন

জিয়া হার্ট ফাউন্ডেশনের লিকুইড মেডিকেল অক্সিজেন গ্যাস প্ল্যান্টের মাধ্যমে অক্সিজেন সরবরাহ উদ্বোধন

বীরগঞ্জের মাটিতে বিশ্বের সবধরনের কৃষি পণ্য ফলানো সম্ভব কৃষিমন্ত্রী

রানীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

চিরিরবন্দরে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজে কমিটি গঠনে অধ্যক্ষ মহাদেব বসাকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ডিমের হালি ৭০ টাকা, দরিদ্রদের ক্রয় ক্ষমতার বাইরে!