Thursday , 15 August 2024 | [bangla_date]

বিরলে সচেতন নাগরিক সমাজের আয়োজনে প্রতিবাদ সমাবেশ

বিরল (দিনজপুর) \ দিনাজপুরের বিরলে সচেতন নাগরিক সমাজের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
বাংলাদেশে অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়ি ঘর ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন, ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে সোমবার সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাবেশের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. সূধীর চন্দ্র শীল, বিরল উপজেলা সচেতন নাগরিক কমিটির আহŸায়ক জাফরুল আলম জাফু, হিন্দু কমিউনিটির নেতা যতীন চন্দ্র মাষ্টার, রাজা দশরত চন্দ্র রায়, তুলেন চন্দ্র রায়, জয়রাম সরকার, প্রকাশ চন্দ্র রায় প্রমূখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশে অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়ি ঘরে ভাংচুর অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন, ভাইদের নির্যাতন এবং হত্যার বিচারের দাবিসহ পৃথক হিন্দু কমিশন গঠন, জাতীয় সংসদে শতকরা ১৯ভাগ আসন সংরক্ষণসহ বিভিন্ন দাবি তুলে ধরে ধরেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনারে এসে শেষ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড সুগার পরীক্ষার উদ্বোধন

বোচাগঞ্জে পুলিশের উপর হামলা আহত-২

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দিনাজপুরে নকল প্রসাধনী তৈরী ও বিক্রির অপরাধে কারখানা সিলগালা ও জরিমানা

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারের আয়োজনে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

বীরগঞ্জে গীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বোচাগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন

কাহারোলে বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

সেণ্ট জোসেফস স্কুলের হাই স্কুল শাখার আয়োজনে সিস্টার পিয়া ফেরনানদেজ টুর্নামেন্ট

৫বছরেও শেষ হয়নি সেতুর  নির্মাণ \ ভোগান্তিতে মানুষ

৫বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ \ ভোগান্তিতে মানুষ

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান