Thursday , 15 August 2024 | [bangla_date]

বিরামপুরে ৮ মাসের শিশু কোলে নিয়ে মায়ের দেয়াল লিখন

বিরামপুর,(দিনাজপুর)প্রতিনিধিঃ শত-শত শিক্ষার্থীদের হাতে যখন রং তুলি, তখনও বসে নেই ৮ মাসের শিশুকে কোলে নিয়ে মা মারজানা চৌধুরী। প্রতিবাদী ও সংগ্রামী কন্ঠে নানা কথা তুলে ধরছে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজের দেয়াল’সহ শহরের বিভিন্ন দেয়াল লিখনের মারজানা। শিক্ষার্থীদের সঙ্গে রং তুলি ও ৮ মাসের শিশুকে কোলে নিয়ে চিত্রলিপি অঙ্কন করে চলেছেন মারজানাও।
গত সোমবার বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের দেয়ালে চিত্র অঙ্কনে অংশ নেন অনেক শিক্ষার্থীরা। এদিকে দুপুরে বিরামপুর সরকারি কলেজের দেয়ালে চিত্রলিপি অঙ্কন করতে দেখা যায় ৮ মাসের বাচ্চাকে কোলে নিয়ে মারজানাকে।
জানা গেছে, মারজানা চৌধুরী পৌর শহরের থানা পাড়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের মেয়ে। বাবার বাড়িতে বেড়াতে এসে শিক্ষার্থীদের সঙ্গে তিনিও চিত্রলিপি অঙ্কন শুরু করে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস মার্স্টাস সম্পন্ন করেছেন। গত ৩ বছর আগে তার বিয়ে হয়।
সরেজমিনে দেখা গেছে, দেয়ালে দেয়ালে চিত্র অঙ্কনের মাধ্যমে বিরামপুর শহরকে একটি অসা¤প্রদায়িক, দুর্নীতি মুক্ত, র্নিযাতন-নিপিড়ন, দারিদ্র মুক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে ‘চিত্রলিপি’ আঁকছেন তারা। অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা ¯েøাগান,বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন। নতুন রুপে কিভাবে বাংলাদেশকে দেখতে চান শিক্ষার্থীরা তা তাদের এ শিল্প কর্মে মাঝে তুলে ধরছেন। এমন শিল্পকর্মে নজর কেড়েছে সাধারণ পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অস্বচ্ছল ২ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্য

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সহিদ আলীর পরিবারের মাঝে পণ্য সামগ্রী বিতরণ

বীরগঞ্জে বিভিন্ন ভাবে মার্চ মাস উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত

বীরগঞ্জে বিভিন্ন ভাবে মার্চ মাস উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত

হরিপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

বোদায় বেড়াতে এসে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাণীশংকৈল পৌর জামাতের ইফতার

রাণীশংকৈলে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যলি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৪৪তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত