Saturday , 17 August 2024 | [bangla_date]

বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি কারাগারে !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে ঠাকুরগাঁও কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে, শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় রমেশ চন্দ্র সেনের নিজ বাড়ি থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতারপূর্বক ঠাকুরগাঁও সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসেন। পরবর্তীতে ১৭ আগষ্ট শনিবার বিকালে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ১৬ আগস্ট শুক্রবার ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ার বাসিন্দা মো. রিপন ওরফে বাবু বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রেমের টানে অষ্ট্রিয়ান প্রেমিক অ্যাড্রিয়ান বারিসো নিরা দিনাজপুরে \ অতঃপর বিয়ে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নারীসহ ৯ জনের মৃত্যু

বাংলাবান্ধা স্থলবন্দর নেপালি রাষ্ট্রদূতের পরিদর্শন

পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

পোলিং এজেন্ট দিতে পারেননি নৌকার প্রার্থী, নৌকা প্রতীকে ২৪৭ ভোট

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বনাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান —-মো:আনিসুর রহমান (বাকী)

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বনাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান —-মো:আনিসুর রহমান (বাকী)

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

সমান কাজ, পারিশ্রমিক অর্ধেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর,মজুরি বৈষম্য

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুকুল