Wednesday , 28 August 2024 | [bangla_date]

বীরগঞ্জে আমণ ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ*ত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অসাবধানতা অবলম্বন না করে আমণ ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাজমুল ইসলাম (৩৭) নামে এক কৃষকের ম*র্মান্তিক মৃ*ত্যু হয়েছে।

নিহত তাজমুল ইসলাম সাতোর ইউপির প্রাণনগর গ্রামের আলহাজ্ব আব্দুল খালেকের ছেলে। (২৭ আগষ্ট ) সন্ধ্যা ৭টায়
উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
বীরগঞ্জ পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষক তাজমুল ইসলাম মঙ্গলবার বিকেলে প্রাণনগর গ্রামের বাড়ী সংলগ্ন নাগিনি কান্দরে নিজস্ব জমিতে
আমন ধানে সেচ দিতে যান।

জমিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মটরে সংযুক্ত সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুই ঘণ্টা পর খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ গোলাম রসুলকে ডেকে নিয়ে আসে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ওই রাতেই বীরগঞ্জ থানার এস আই সিরাজুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল রির্পোট তৈরি করেন। পরিবারের আত্মীয় স্বজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, কৃষক তাজমুল ইসলামের মৃত্যুর বিষয়ে তার বড় ভাই আব্দুর সাত্তার থানায় অবগত করেছে। পরিবারের কোনো অভিযোগ থানায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘরে বসেই নারীরা হয়ে উঠছে উদ্যোক্তা ৩ জন উদ্যোক্তাকে সম্মাননা

রাণীশংকৈলে পানিতে ডুবে দুইবছরের শিশুর মৃত্যু

ছাত্র ইউনিয়ন নেতা রিংকুর উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

তেল সহ বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের উদাসীনতা ও চরম ব্যর্থতাই দায়ী বক্তব্যে বললেন– মির্জা ফখরুল

বালিয়াডাঙ্গীতে কলেজ ছাত্রীকে উত্যক্ত, দুই যুবক আটক !

ঠাকুরগাঁওয়ে বিনোদন কেন্দ্রের অভাব পূরনে গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে স্বপ্নজগত

বীরগঞ্জ মোহাম্মদপুরে কালর্ভাট না কি মরণ ফাঁদ

নবাবগঞ্জের বিনোদন পার্ক স্বপ্ন পুরী থেকে অজগর ও কুমিরসহ ৭৪টি অনুমোদনহিন বন্যপ্রাণী জব্দ

হরিপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

“বাংলাদেশের মানুষগুলা থাকিল নিমন্ত্রন” বিখ্যাত আঞ্চলিক গানের রচয়িতা বরেণ্য কবি মোহাম্মদ আমজাদ আলীর শোক ও স্মরণ সভা