Saturday , 3 August 2024 | [bangla_date]

বীরগঞ্জে জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধের হাতের কব্জি কর্তন, আহত-১

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফয়জুল হক নামের এক বৃদ্ধ’র হাত কেটে ফেলেছে প্রতিপক্ষর স্বপন।

এ ঘটনায় বৃদ্ধে’র ছেলে হাসমত গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর ইউনিয়নের জোতরঘু গ্রামে।

স্থানীয়রা জানান, শনিবার সকল সাড়ে ১০ টার দিকে ফয়জুল হক ও তার ছেলে হাসমত বাড়ীর অদুরে পার্শ্ববর্তী নিজস্ব লিচু বাগানে পানি নিতে অর্থাৎ সেচ দিতে গেলে একই এলাকার মো: ইরফান আলী’র ছেলে স্বপন (২৭) এবং একরামুল হক (৪৫) সহ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি হামলা চালায়।

এ-সময় স্বপন বৃদ্ধ ফয়জুল হকের ডান হাতের কব্জি কেটে হাত দ্বিখন্ডিত করে পালিয় যায়।

আহত ফয়জুল হক কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

সেখান থেকে বর্তমানে আহত বৃদ্ধকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে পরিবারের লোকজন নিশ্চিত করেছেন।

সরজমিনে গেলে জানা যায় প্রতিপক্ষেরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে, তবে কোন হাসপাতাল বা ক্লিনিকে তারা চিকিৎসা নিচ্ছেন সে সম্পর্কে তথ্য দেয়নি পরিবারের সদস্যরা।

থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে থানায় অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল

রাণীশংকৈল থানা পুলিশ দুর্গম পাহাড়ের গহীন জঙ্গলে গ্রেফতার করল আসামি

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে আরও ৭৫১ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর

পঞ্চগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও অবহিতকরণ সভা

দেশের রাষ্ট্রীয় কোন ধর্ম থাকতে পারে না -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

‘কালো চালের ধান, জীবনে এই প্রথম দেখলাম’ !

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যেরে বিরুদ্ধে অভিযোগ

দিনাজপুর জেলা ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড়ে পৌর বিএনপির দোয়া ও আলোচনা সভা