Saturday , 24 August 2024 | [bangla_date]

বীরগঞ্জে পুকুরের পানিতে ডু*বে শিশুর মৃ*ত্যু

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভানু রানী রায় নামে ১৫ মাসের শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার (আগষ্ট-২০২৪) দুপুরে উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু হলেন – উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দেবদারুপাড়া এলাকার ধর্ম নারায়ণ রায়ের শিশু কন্যা ভানু রানী রায় (১৫ মাস)।

স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার সকাল সাড়ে টার দিকে শিশু কন্যা
ভানু রানী রায় নিখোঁজ হয়। সাড়ে ৯টার দিকে বসতবাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবন্ত অবস্থা শিশুটি মৃতদেহটি উদ্ধার করেন স্থানীয় ও পরিবারের লোকজন।

শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে শতগ্রাম ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর আলী জানান, দেবারুপাড়া গ্রামে বাবা ধর্ম নারায়ণ ঘুমিয়ে ছিলেন এবং মা
অঞ্জিলি রানী রান্নার কাজে ব্যস্ত থাকায় অসাবধানতার করণে পুকুরের পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু হয়েছে। শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এস আই আক্তারুলজ্জামান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে শিশুটি মৃতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএসডিএ’র উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

অর্থ আত্মসাতের কারখানা দ্বীপ্ত জীবন ফাউন্ডেশনের দ্বিতীয় ব্যক্তিই ‘দরবেশ বাবা’ তথা ইয়াসিন

বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পুলিশ কনস্টেবল পদে ১২০টাকায় চাকুরী হলো ৭৫জনের

বোচাগঞ্জে অাওয়ামী লীগের উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

পীরগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সৌয়া ২ কেজি গাজা ও ২৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাবুল ছেড়েছে যুক্তরাজ্যের শেষ ফ্লাইট