Thursday , 15 August 2024 | [bangla_date]

বীরগঞ্জে মাদক বিক্রি বন্ধের দাবিতে মহা সড়ক অবরোধ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: মাদক কারবারিদের গ্রেফতার ও বিক্রয় বন্ধের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে ছাত্র -জনতার উদ্যোগে ২ ঘণ্টা সড়ক-মহাসড়ক অবরোধ। বৃহস্পতিবার রাতে সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,বীরগঞ্জ গোলাপগঞ্জ রোডস্থ এলাকায় দীর্ঘদিন থেকে নারী-পুরুষসহ বেশকিছু মাদক ব্যবসায়ী দেদারসে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। অনেক সময় এদের আইনের আওতায় আনা হলেও অজ্ঞাত কারণে বেরিয়ে এসে পুনরায় এ ব্যবসা চালিয়ে যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ সড়ক ও ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।এতে সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়। দূরপাল্লার যানবাহনসহ বিভিন্ন ধরনের শত শত যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী, বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমানসহ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে মাদক কারবারিদের দোকান এবং ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩ হাজার ৮৩২ জন

বিএসএফকে মিষ্টি দিয়ে বিজয়ের শুভেচ্ছা বিজিবির

পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর জন্ম হয়েছে

বর্ণিল আয়োজনে পঞ্চগড়েও ‘পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান

বীরগঞ্জে রূপালী ব্যাংকের নতুন ভবন শুভ উদ্বোধন

রাণীশংকৈলে শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত

চিরিরবন্দরে দাবদাহে ঝরে  পড়ছে আমের গুটি

চিরিরবন্দরে দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি

তেঁতুলিয়ার মেধাবী ছাত্র রংপুর কার্মাইকেল কলেজের মামুনুর রশিদ ব্লাড ক্যানসাররোগে আক্রান্ত তার চিকিৎসা জন্য অর্থের প্রয়োজন

বীজ আলুর দাম কম দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের মানববন্ধন

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের জয়ী প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রার্থীর অভিনন্দন