Thursday , 22 August 2024 | [bangla_date]

বীরগঞ্জে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় শালবন কমিউনিটি সেন্টার হতে একটি বিশাল মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মাসুদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শমশের আলী, মোঃ হাবিবুর রহমান হাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক লিটন দত্ত, জেলা যুদলের সদস্য মোঃ আক্কাছ আলী,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আসাদুল ইসলাম দুলাল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সৈরাচারী শেখ হাসিনার মামলা হামলায় বিএনপির শত শত নেতাকর্মী সর্বশান্ত হয়েছে। সে সময় গুম খুনের শিকার যে সব পরিবার তারা এখনও আতংকে দিন কাটাচ্ছে। এই হায়নার হাত থেকে ছাত্র জনতা কেউ রেহাই পায়নি। ছাত্র-জনতার রক্ত¯্রােতের বিনিময়ে আমরা এই সৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছি। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তাই তাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যা ও নির্যাতনে হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে প্রথম সফল পিত্তথলির পাথর অপারেশন

বীরগঞ্জে আবারও জেঁকে বসেছে শীত, তীব্র বাতাসের দাপটে স্থবির জনজীবন

বীরগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিক পালিত

ঠাকুরগাঁওয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

দিনাজপুরে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ২৫, চার বাস ভাঙচুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশ গড়ি ক্যাম্পের উদ্ভোধন

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন কার্য়নির্বাহী কমিটি ঘোষণা সভাপতি নুরুল, সম্পাদক মামুন

বালিয়াডাঙ্গীতে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলা নয় যেন জমজমাট ঘোড়ার হাট !