Thursday , 29 August 2024 | [bangla_date]

ভারতে পাচারকালে ২৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি\ ভারতে পাচারকালে দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২৩ কোটি টাকা মূল্যের তিন কেজি ৬০১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়েছে।
বুধবার ভোর রাতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে তা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানিয়েছেন, উদ্ধার হওয়া সাপের বিষের মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা।
জানা গেছে, দাউদপুর সীমান্তের নামা গোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্য পাওয়া যায়।
এরই ভিত্তিতে গতকাল মধ্যরাত আনুমানিক ৩টার দিকে দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামান নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় সাপের বিষভর্তি দুটি কাঁচের জার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, ভারতে অবৈধভাবে পাচারের সময় দাউদপুর সীমান্ত এলাকা থেকে সাপের বিষ জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার। সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জনপ্রিয় কন্ঠশিল্পি হৈমন্তী রক্ষিত গাইলেন ‘ধানও দিলাম জমিনও দিলাম’

দিনাজপুর-৬ আসনে তিন দশক পর বিএনপির একক প্রার্থী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন

রাণীশংকৈলে শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

চিরিরবন্দরে হত্যা মামলায় সন্দেহভাজন ৫ যুবক আটক

পীরগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযায় প্রধানমন্ত্রীকে ইবতেদায়ী  মাদ্রাসা শিক্ষক সোসাইটি জেলা শাখার অভিনন্দন

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযায় প্রধানমন্ত্রীকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সোসাইটি জেলা শাখার অভিনন্দন

বালিয়াডাঙ্গীতে কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ নিলেন ৫০ জন নারী

আটেয়াারীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত