Thursday , 15 August 2024 | [bangla_date]

মদ্যপ অবস্থায় কুয়ায় ডুবে প্রাণ গেলো নারীসহ দু’জনের

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়ায় ডুবে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের মাল ভবানী টাটক পাড়া গ্রামের একটি কুয়া থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের খালিদপুর গ্রামের পেশকার আলীর ছেলে আব্দুর সাত্তার (৫৫) ও রংপুরের মিঠাপুকুর এলাকার চকগোপাল সরকার পাড়া গ্রামের শুকু পাহানের স্ত্রী শারতী পাহান (৬০)।
স্থানীয় আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে কুশদহ ইউনিয়নের মালভবানি টাটকপুর এলাকার এক আদিবাসীর মেয়ের বিয়ের আয়োজন চলছিল। অনুষ্ঠানে বাড়ির পাশে রাতের আঁধারে মদ্যপান করেন নিহতরা। নেশাগ্রস্ত অবস্থায় ওই স্থানে থাকা একটি পরিত্যক্ত পানিভর্তি কুয়ায় তারা পড়ে যান। পাশের বাড়িতে থাকা এক নারী তাদের কুয়ায় পড়ার শব্দ শুনে স্থানীয়দের খবর দেন। কিন্তু গ্রামবাসী এসে তাদের উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক জানান, ধারণা করা হচ্ছে তারা দুজনই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়ায় পড়ে মারা গেছেন। তাদের মধ্যে ওই নারীর কাপড়ে পেঁচানো অবস্থায় একটি দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে। উভয়ের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর নৌকা জনগণের আস্থার প্রতীক -হুইপ ইকবালুর রহিম

আটোয়ারীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও কৃষি পন্য রাখার অপরাধে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা সুস্থ্য থাকার ও বাঁচার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই

কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

রামনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে নগদ আর্থিক অনুদান ও ঢেউটিন প্রদান

রুহুল সভাপতি- রাজা সম্পাদক পীরগঞ্জে পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চিরিরবন্দরে আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুর সার্বিক কল্যাণে গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা

ঘোড়াঘাটে জিন এক্সপার্ট ল্যাবরেটরীর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে পৌর বাজার দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে — মেয়র বন্যা