Sunday , 4 August 2024 | [bangla_date]

রাণীশংকৈলে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবীতে ঠাকুরগাঁও রাণীশংকৈলে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববার (৪ আগষ্ঠ) রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘী মিনি স্টেডিয়ামে ছাত্র-জনতা জড়ো হয়ে দুপুর তিনটায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাণীশংকৈল বন্দর অভিমুখে আসে। অপরদিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লাঠি হাতে নিয়ে একটি মিছিল শিবদিঘী অভিমুখে যাওয়ার পথে মুক্তা সিনেমার সামনে দুটি মিছিল একত্রে মিলিত হয়। এসময় শহরের সমস্ত দোকানপাট ভাংচুর আতংকে বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা ও শিবদিঘী যাত্রী ছাউনি মোড়ে সড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লেগান দেয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ না হওয়া প্রযর্ন্ত এ আন্দোলন তারা চালিয়ে যাবেন। এদিকে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলের কারনে উপজেলা পরিষদ ও থানার প্রধান ফটক বন্ধ করে দেয় প্রশাসন। অপরদিকে ছাত্র-জনতার মিছিলের সময় রাণীশংকৈল থানা পুলিশের কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি বরং পুলিশ থানা ক্যাম্পাসে অবস্থান করেন। পুলিশ নিষ্ক্রিয় থাকার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহার বক্তব্য জানতে চাইতে গেলে সংবাদকর্মিদের ভিতরে প্রবেশ করতে থানা পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভ্যাকসিন আবিষ্কারক মুসলিম দম্পতি

জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সেতাবগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

বোচাগঞ্জে নৌ প্রতিমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ

পল্লীশ্রী’র “সালিশ প্রেক্ষিত: নারীর সুরক্ষায় গৃহীত আইন সমূহ ও বাস্তবতা” বিষয়ক গোল টেবিল আলোচনা

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনি অনুষ্ঠান

দিনাজপুরে আমরা একাত্তর সংগঠনের মানববন্ধনে বক্তারা জাতিসংঘকে অনতিবিলম্বে ১৯৭১ এ বাংলাদেশে সংগঠিত জেনোসাইডের স্বীকৃত দিতে হবে

হরিপুরে মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে  বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

আটোয়ারীতে রাধানগর ইউনিয়নের সামাজিক সুরক্ষা বেষ্টনীর সুফলভোগীদের নিয়ে মতবিনিময় সভা