Tuesday , 20 August 2024 | [bangla_date]

রাণীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রায়হান আলী (১৪) নামের এক শিক্ষার্থী মৃত্যুর খবর পাওয়ার গেছে । মৃত রায়হান আলী ঐ ট্রাক্টরে হেলপার ছিলেন।
২০ আগষ্ট (মঙ্গলবার) রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের রামপুর ব্রিজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। রায়হান আলী উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের আশাদুল হকের ছেলে, সে পদমপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে রায়হান আলী ও তার ভাই ট্রাক্টর ড্রাইভার, রিয়াজ ট্রাক্টর চালিয়ে যাদুরাণী বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার পথে রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে ড্রাইভার রিয়াজের এর পাশে বসে থাকা রায়হান আলী ট্রাক্টরটি চলন্ত অবস্থায় বগিতে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায়। এডিএম এর অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজকে প্রত্যাহার দাবিতে কাহারোলে ঘন্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি

ঘোড়াঘাটে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হলেন ফুল সরেন

কাহারোলে কীটনাশকের দোকানে চুরি সংঘটিত

কাহারোলে কীটনাশকের দোকানে চুরি সংঘটিত

বীরগঞ্জে সোনালী ব্যাংক শাখায় ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বীরগঞ্জে সোনালী ব্যাংক শাখায় ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ২ লক্ষ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে আন্ত:উপজেলা – বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু

বিরলে বিশেষ অভি-যান চালিয়ে ফেন-সিডিল উ-দ্ধার

আটোয়ারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ

উত্তরে শুরু হচ্ছে শীতের কাঁপন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় \ তাপমাত্রা  কমার সাথে বাড়ছে ছিন্নমূল-শ্রমজীবিদের উৎকণ্ঠা

উত্তরে শুরু হচ্ছে শীতের কাঁপন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় \ তাপমাত্রা কমার সাথে বাড়ছে ছিন্নমূল-শ্রমজীবিদের উৎকণ্ঠা

চিরিরবন্দরে পোস্ট অফিসের বেহাল দশা