Saturday , 3 August 2024 | [bangla_date]

রাণীশংকৈলে পুলিশের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনকারি শিক্ষার্থীদের উপর হত্যার বিচার,নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার চৌরাস্তা মোড়ে শনিবার (৩ আগস্ট) বিকালে স্থানীয় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে।এ সময় রাণীশংকৈল থানার ডিএসবি (পুলিশ) এস আই সাদেকুজ্জামান বিক্ষোভ মিছিল- সমাবেশের ছবি তুলতে ও আন্দোলনকারীদের নাম ঠিকানা জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে ডিএসবির হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। এ সময় ডিএস বি পুলিশের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বিক্ষোভকারি শিক্ষার্থীরা। পুলিশের একটি টিম ডি এস বি’র এস আই সাদেকুজ্জামানসহ তার মোবাইল এবং মানিব্যাগ উদ্ধার করে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ডিএসবি কে বিশ্রামে রেখেছেন বলে থানা সুত্রে জানাগেছে।
এ বিষয়ে ডি এস বি সাদেকুজ্জামান বলেন, তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছিল, আমি ছবি তুলতে গেলে কথার একপর্যায়ে আমার সঙ্গে হালকা-পাতলা হাতাহাতি হয় এবং আমার বুক পকেটে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। পরে আবার দিয়ে দেয়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন,সেরকম কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। সামান্য কথা কাটাকাটি হয়েছিল পরে ঠিক হয়ে গেছে। রাণীশংকৈল থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফারুক হোসেন মুঠোফোনে জানান, সামান্য ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছিল। পরে এটির সমাধান হয়ে গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে অতিরিক্ত সচিব উত্তরবঙ্গে মা ও শিশু স্বাস্থ্য সেবায় অরবিন্দ শিশু হাসপাতাল যথেষ্ট অবদান রাখছে

দিনাজপুরে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মেধা অন্বেষন প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ

বোচাগঞ্জে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম ও আলোচনা সভা

দিনাজপুরে রাজাপুকুর কাউগাঁ মোড় মহাসপ্তমীতে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন রণজিৎ কুমার রায়

‘সি ও ‘ডি’ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো হাবিপ্রবির ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা

বীরগঞ্জে লাউয়ের বাম্পার ফলন, লাভজনক হওয়ায় দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে

বীরগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক আদিবাসীর মৃ-ত্যু

ঠাকুরগাঁওয়ে অটো রিক্সায় এলইডি লাইট ব্যবহারে অহরহ ঘটছে দূর্ঘটনা

কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২জন ডাক্তার দিয়ে চলছে উপজেলাবাসীর চিকিৎসা সেবা কার্যক্রম