Thursday , 15 August 2024 | [bangla_date]

শতগ্রাম ভূমি অফিসে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করছেন একজন কর্মকর্তা

পর্যাপ্ত জনবল না থাকার পরেও শতগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে একজন সহকারী ভূমি কর্মকর্তা ইউনিয়ন বাসীকে ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান করে যাচ্ছেন।
জানা গেছে, বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ভূমি অফিসে ৪জন কর্মচারী থাকার কথা থাকলেও শুধুমাত্র একজন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ইউনিয়ন বাসীকে ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা দিয়ে যাচ্ছে। উক্ত ইউনিয়ন ভূমি অফিসে ২০২২সালে যোগদান করেন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান। সেই থেকে তিনি ইউনিয়ন বাসীকে ৬৩৯ টি খারিজ অনুমোদন করেন। গুচ্ছগ্রামের ৩০৮টি বাড়ির কাজ সুষ্ঠভাবে তার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এছাড়া উক্ত অফিসের আওতাধীন ইজারাকৃত ৩টি হাটে ও ১টি বাজারে খাস আদায় চলমান রয়েছে। সরকারী ভাবে বালুমহল ও জলমহলের দায়িত্ব উক্ত ইউনিয়ন ভূমি অফিস হতে পরিচালিত হচ্ছে। জনবল না থাকার পরেও তিনি অক্লান্ত পরিশ্রম করে সমস্ত ভূমি সংক্রান্ত সেবা প্রদান করে আসছেন।
এছাড়া ইউনিয়ন বাসী প্রতিনিয়ত ভূমি কর আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিশোধ করে সরকারের রাজস্ব বৃদ্ধি করা ছাড়াও তিনি ভূমি সংক্রান্ত জটিলতা স্থানীয় ইউনিয়ন বাসীদের নিয়ে সমাধান করে আসছেন।
অবিলম্বে ৩নং শতগ্রাম ইউনিয়ন অফিসে জনবল বৃদ্ধি করে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে শতগ্রাম ইউনিয়ন বাসীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে বোচাগঞ্জ ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল

মাসুদ জাহাঙ্গীর খুটির জোর কোথায়? বোচাগঞ্জে সরকারী জমি অবৈধ ভাবে দখল করে গড়ে তুলেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন!

আটোয়ারীতে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ১০৩ তম জম্ম বার্ষিকী পালন

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা

দিনাজপুরে ভোটের গাড়ী কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা মোঃ ফাওজুল করিম খান এবার ভোটের মাধ্যমে জনগন বুজিয়ে দিবে এদেশের মালিক জনগন

রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, থানায় স্বামীর আত্মসমর্পণ

দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

কাহারোলে ২৬৯ জন ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা ও টিফিন বক্স বিতরণ