Thursday , 15 August 2024 | [bangla_date]

শৃঙ্খলা ফেরাতে বোচাগঞ্জ থানায় পুলিশের টহল

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে টহল দেওয়া শুরু করেছেন পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় থানার বাইরে কাজ শুরু করেন তারা। রবিবার থেকে থানার ভিতরে ডিউটি করছেন পুলিশ সদস্যরা।
বোচাগঞ্জ থানার পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদাসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
উল্লেখ, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হাসিনা সরকারের পতনের পর বোচাগঞ্জ থানা ভাংচুর করে দুর্বৃত্তরা। এ ছাড়া থানা থেকে কিছু অস্ত্র ও গুলি এবং মালামাল লুট করে তারা। পরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে টানা বর্ষণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ,নষ্ট হয়েছে রাস্তাঘাট

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী

রাণীশংকৈলে ইসলামী ব্যাংকে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে ৩ মাদকসেবীর জেল

ডিস লাইনে সেটাপবক্স বাতিল দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও স্বারকলিপি

কালাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ

মুদি দোকান হলেই ভিক্ষাবৃত্তি ছাড়বেন ঠাকুরগায়ের পক্ষাঘাতগ্রস্ত কামাল

পীরগঞ্জ পৌরসভা ছাগল-ভেড়াকে পিপিআর ফ্রি ভ্যাক্সিন প্রদান

শাহ্্জাহান শাহ্্ নাট্যোৎসবে রংপুর নাট্যকেন্দ্রের রংপুর অঞ্চলের সংস্কৃতি “নিল ললিতার গীত” মঞ্চস্থ

শাহ্্জাহান শাহ্্ নাট্যোৎসবে রংপুর নাট্যকেন্দ্রের রংপুর অঞ্চলের সংস্কৃতি “নিল ললিতার গীত” মঞ্চস্থ

পঞ্চগড়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও টিসিবি’র স্বল্পমূল্যের খাদ্য সামগ্রী বিক্রয় শুরু