Sunday , 18 August 2024 | [bangla_date]

সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের দুর্নীতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।।সেতাবগঞ্জ সরকারী কলেজের দুর্নীতির বিষয়ে কলেজের অধ্যক্ষ সুবোধ চন্দ্র রায় ও অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের অবাধ দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের কার্যালয়ে কয়েক ঘন্টা ব্যাপী বিভিন্ন দূর্ণীতির বিষয়ে তাকে অবরুদ্ধ করে জেরা করেন।
১৮ আগষ্ট রবিবার সকাল ১১টায় বৈষম্য বিরোধী কয়েকশত ছাত্রছাত্রীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কলেজ ফান্ডের অর্থ লোপাট, অস্থায়ী ভিত্তিতে ১১ জন কর্মচারী নিয়োগে অনিয়ম, কলেজের নিজম্ব সম্পত্তির অপব্যবহার, সাধারন শিক্ষার্থীদের উপর নির্যাতন, অধ্যক্ষের উদাসিনতা, নারী কেলেংকারী, কলেজ ক্যাম্পাসের শহিদ মিনার নিয়ে অনিয়ম, কলেজ মসজিদের ইমামের বেতন বকেয়া রাখা সহ প্রায় ২০টির মত নির্দিষ্ট অভিযোগ সহ অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা অধ্যক্ষ সুবোধ চন্দ্র রায় ও অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের পদত্যাগ দাবী করে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্বনয়ক ফয়সাল মোস্তাক, হুমায়ুন কবীর, মিরাজ, মুক্তার হোসেন, হাসিব, তানজিলা, তারেক সহ প্রশ শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল এর দাফনকার্য সম্পন্ন

ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

দিনাজপুর ভলিবল ফ্রেন্ডস এর আয়োজনে ঈদ পুনর্মিলনী প্রীতি ভলিবল ম্যাচ ও ক্রীড়া সংগঠককে সংবর্ধনা প্রদান

বীরগঞ্জ সিংড়া জাতীয় উদ্যানে পরিচর্যা কেন্দ্রে উদ্ধারকৃত ২৭টি বিরল প্রজাতির শকুন অবমুক্তির অপেক্ষায়

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে  বাংলাদেশি যুবক নিহত

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ দিনাজপুরের বার্ষিক সাধারণ সভা

হাবিপ্রবিতে শেখ রাসেল দিবস উদযাপন

পীরগঞ্জে ৪জুয়ারী আটক

চিরিরবন্দরে ব্যস্ত কামারশিল্পীরা

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা  কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত