Monday , 12 August 2024 | [bangla_date]

স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে বীরগঞ্জের শিক্ষার্থীরা

বীরগঞ্জ (দিনাজপুর) থেকে বিকাশ ঘোষ :-সংকেত উপেক্ষা করে একটি গাড়িও সামনে এগুনোর সুযোগ নেই। জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পারাপারের সুযোগ নেই কোন পথচারির। রাস্তায় নেই এক টুকরো কাগজের ময়লাও। এই দৃশ্য ব্যস্ততম দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের প্রতিটি এলাকায়। শহরের প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রনে দায়িত্ব পালন করছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। তাদের সুশৃংখল ব্যবস্থাপনায় এক অন্যরকম দেখতে পাচ্ছে বীরগঞ্জ উপজেলাবাসী। অন্যরকম দিন-রাত হাড়ভাঙা পরিশ্রমে করছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে পৌরশহরের বিভিন্ন জায়গায় পরিস্কার পরিছন্নতা ও দেওয়াল লিখনের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জন নিরাপত্তায় কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশের পুনর্গঠনেও হাত লাগিয়েছে দেশের ছাত্র-জনতা। তারই ধারাবাহিকতায় শহরের বিজয় চত্বর, তাজ মহল মোড়, উপজেলা পরিষদ, থানা ক্যাম্পাস ছাড়াও বিভিন্ন এলাকায় পরিস্কার পরিছন্নতা কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কর্মরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, স্বেচ্ছায় স্বপ্রনোদিত হয়ে সমাজ সংস্কারের কাজে নেমেছে তারা।
আবু সাইদ ও মুগ্ধ সহ সকল সহিদদের রক্ত যেন বৃথা না যায় সে জন্য দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ধর্মকে অস্ত্র বানিয়ে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের প্রত্যাখ্যান করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মহামান্য হাইকোর্টের আদেশকে উপেক্ষা করে নুরজাহান কামিল মাদ্রাসার সভাপতি ঘোষনায় সংবাদ সম্মেলন

বিরল এক শিশু ম-র্মা-ন্তিক মৃ-ত্যু পরিবারের শো-কের মা-তম

হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

এবারই প্রথম কোরআন তেলাওয়াতে বিশ্বকাপ উদ্বোধন

পঞ্চগড় জেলায় আশ্রয়ণের বাসিন্দা ৪৮৫০ পরিবারে চলছে কর্মসংস্থানসহ দক্ষতা উন্নয়নের কার্যক্রম

দিনাজপুর খাদ্য শষ্য আড়ৎদার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে রনজিত-পানু পরিষদ-এর মনোনয়নপত্র দাখিল

প্রতিমা ভাংচুর বাড়ী-ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

বিরলে শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার