Wednesday , 7 August 2024 | [bangla_date]

হাকিমপুরে পৌর মেয়রের বাসায় আগুন, দুই যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর তার বাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় পুড়ে যাওয়া বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে এদিন বিকেলে আগুনের ঘটনা ঘটে। এসময় বাড়িতে মেয়র ও তার পরিবারের কেউ ছিলেন না।
নিহতদের একজনের নাম সূর্য (২০)। তিনি উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকার মজনুর রহমানের ছেলে। অপরজনের নাঈম (২৩) পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাসিন্দা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাকিমপুর ফায়ার সার্ভিসের লিডার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হাকিমপুর ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বে থাকা মাহমুদুল হাসান বলেন, আগুনের খবর পেয়ে সোমবার সন্ধ্যার দিকে হাকিমপুর শহরের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে পুড়ে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পীর উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
শোক সংবাদ:

শোক সংবাদ:

বীরগঞ্জে গাঁজা ও মোটরসাইকেল সহ আটক ২

বালিয়াডাঙ্গীতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায় এ্যাড: আবেদুর রহমান!

কাহারোলে খনতায় সন্ত্রাসীদের হামলায় পঙ্গু প্রায় আঃগফুর বিচারকের দ্বারে দ্বারে

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রচারণায় মুখর সর্বত্র

নিষিদ্ধ যানবাহন ও অটোরিকশায় অতিষ্ঠ বীরগঞ্জবাসী

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বসানো হয়েছে মেডিকেল টিম

বীরগঞ্জে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে সরস্বতীপূজা উৎযাপন

ওয়ার্ল্ড ভিশনের শিশু নেতৃত্বে প্রচারণা হিসেবে “আমার গ্রাম-আমার দায়িত্ব” শীর্ষক বাল্য বিবাহ মুক্ত গ্রাম করার লক্ষে প্রচারনা

দিনাজপুর বড়মাঠে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা ১৯ জুলাই