Wednesday , 28 August 2024 | [bangla_date]

হাকিমপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি\ গাছ লাগান পরিবেশ বাঁচান-এই ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুরের হিলি হাকিমপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্বরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে হিলি রেওলয়ে স্টেশনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘের হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলা হিলি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, হাকিমপুর উপজেলা ছাত্র দলের আহবায়ক আনোয়ার হোসেন খান, সদস্য চঞ্চল হোসেন, লিটন হোসেন, দৈনিক সমকালের হিলি প্রতিনিধি মুসা মিয়া, দৈনিক আমাদের সময়ের হিলি প্রতিনিধি মিজানুর রহমান মিজান, বাংলা টিভির হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খান, সাংবাদিক কৌসিক চৌধুরী, ইমরুল কায়েস সোহেল, বসুন্ধরা শুভসংঘের হাকিমপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিন হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোছা. খাজিদা আক্তার জুই, যুগ্ন সাধারণ সম্পাদক মোছা. এশা জাহান, সাংগঠনিক সম্পাদক হোজাইফা হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আফরিন সুলতানা চৈতি, কোষাধ্যক্ষ মো. মাহিন ইসলাম, প্রচার সম্পাদক মেহেক ইকবাল তাসরিফ, প্রকাশনা সম্পাদক মো. রিফাত শেখ, সাংস্কতিক সম্পাদক মো. মাহারাফ হাসান অমি, বন ও পরিবেশ সম্পাদক মোছা. মাহাদিন মেহেরাব হিমু, বির্তক প্রতিযোগিতার সম্পাদক মুজাহিদ প্রধান মাসুম, ক্রীড়া সম্পাদক জানাতুন ফেরদৌস ও নারী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা আঞ্জু। হিলি রেওলয়ে স্টেশনে মেহগুনি ও আমড়ার চারা রোপণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১০ মাসে হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৬ কোটি ৭৬ লাখ টাকা

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক

বীরগঞ্জে নৌকার বিজয়ী ইউপি চেয়ারম্যানদের সংবর্ধণা

খানসামায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিরাভরণ ও ব্যাচ পরিধান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জেলা মিশুক, বেবিটেক্সি, টিক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির জেলা মিশুক, বেবিটেক্সি, টিক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির মতবিনিময় সভা সভা

হাবিপ্রবিতে “মাছচাষে আধুনিক প্রযুক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে চার লাখ টাকা মূল্যের ৪টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

জাতীয়তাবাদী বাস্তহারা দল দিনাজপুর শাখার মতবিনিময়

আটোয়ারীতে ওষূধের দোকানে দুর্ধর্ষ চুরি