Thursday , 15 August 2024 | [bangla_date]

হাবিপ্রবির আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আবাসিক হলগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত সন্ধা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই অভিযান।
এরআগে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমানের সঙ্গে শিক্ষক, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আবাসিক হল খোলার বিষয়ে একটি বৈঠক হয়। বৈঠকের একপর্যায়ে হল খোলার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা উঠলে সবার মতামতের ভিত্তিতে আবাসিক হলগুলোতে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।
এরপর রেজিস্ট্রারের উপস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত হাবিপ্রবির তাজউদ্দীন আহমেদ আবাসিক হলে এই অভিযান চালানো হয়।
এসময় তাজউদ্দীন আহমেদ হলের একটি ফ্লোরের কয়েকটি রুম থেকে ছয়টি সামুরাই, ১৪৩টি বাঁশের লাঠি, ১৬টি রড, ২২টি লোহার পাইপ, দুটি লোহার চেইন, তিনটি খালি মদের বোতলসহ মাদক সামগ্রী উদ্ধার করা হয়।
সরকারের পতনের আগে তাজউদ্দীন আহমেদ হলে সার্বক্ষণিক অবস্থান করতেন হাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকদের সহায়তায় সেনাবাহিনীর হাতে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযান চলমান থাকবে বলে জানায় হাবিপ্রবি প্রশাসন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রোটারী ক্লাব অব ঢাকা’র ২০ জনের প্রতিনিধি দলকে সংবর্ধনা প্রদান

ইউনিয়ন পরিষদ নির্বাচন পীরগেঞ্জে আওয়মীলীগ ৭, সতন্ত্র ৩

বিরামপুরে ৮ মাসের শিশু কোলে নিয়ে মায়ের দেয়াল লিখন

রাণীশংকৈলে আ’লীগের ২ নেতা আটক ১ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

বোচাগঞ্জ মডেল মসজিদের কাজ বন্ধ, রড নিয়ে যাওয়ার সময় জনতা কতৃক আটক

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ

বীরগঞ্জে আধুনিক গণ-সৌচাগার নির্মাণের উদ্বোধন

রাণীশংকৈলে ৩৫১ গৃহহীন পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস পালিত । মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা

ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে শীতের কাপড়ের মার্কেট !