Saturday , 17 August 2024 | [bangla_date]

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\দুই দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে এ সময় বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চালু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েসনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। তাই হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ শনিবার থেকে যথারীতি আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল  হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

রাণীশংকৈলে আইপিএল ঘিরে জমজমাট জুয়ার আসর

নিরাপত্তার চাদরে ঘেরা পূরো এলাকা রাণীশংকৈলে ইত্যাদি অনুষ্ঠানে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

দরিদ্র, অসহায় ও শীতার্তদের মাঝে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্বামীকে হাসিমুখে বিদায় দিয়ে স্ত্রীর আত্মহত্যা..

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নৌকা মার্কার বিশাল জনসভা ।

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাৎসরিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

বোদায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসির ঝিলিক