Thursday , 26 September 2024 | [bangla_date]

আটোয়ারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) মাগরিববাদ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মডেল মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর আটোয়ারী উপজেলা আমীর মাওঃ মোঃ ইউনুছ আলী খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ খাদেমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা সেক্রেটারী মাওঃ দেলোয়ার হোসাইন সীরাতুন্নবী (সাঃ) এর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে আলোচনা করেন। এ সময় আরও আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার বায়তুলমাল সেক্রেটারী মাওঃ মকলেছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারী মোঃ সাদ্দাম হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মোঃ আজগার আলী। প্রধান অতিথি তার বক্তব্যে রাসুলে করীম(সাঃ) এর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তা আমাদের ব্যক্তিগত জীবনে আমলে পরিণত করার আহবান জানান। তিনি আরও বলেন, সিরাতের আলোচনাকে ব্যবহারিক জীবনে বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন করার কোন বিকল্প নেই। রাসুল (সাঃ) কে বুঝতে হলে ইসলামী আন্দোলনে সবাইকে সক্রিয় থাকতে হবে। আলোচকগণ রাসুলের জীবন আদর্শের আলোকে একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্যে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেক কর্মী, সহযোগি ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চতুর্থ ধাপের নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

শোক দিবস উপলক্ষ্যে রাণীশংকৈল প্রতিবন্ধী স্কুলে আলোচনা

বোচাগঞ্জে সাংবাদিক তুহিন এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীতে সূর্য্য পূজা (ছটপূজা) হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলন মেলায় পরিনত

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ৭-১২ জানুয়ারি পালনে এডভোকেসী সভায় উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-তারাও উন্নয়নের অংশীদার হতে পারে

আটোয়ারীতে প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মামুন ও সম্পাদক বাহারাম

অন্যায়ভাবে জমি দখল, মিথ্যা মামলা ও হয়রানি করার প্রতিবাদে

হরিপুর উপজেলা আ’লীগ: ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত