Monday , 30 September 2024 | [bangla_date]

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে বোদায় তথ্যমেলা

পঞ্চগড় ও বোদা প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। নেট্জ বাংলাদেশ এবং বিএমজেড’র নারীর অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় ওই তথ্যমেলার আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শনী। গতকাল সোমবার সকালে বোদা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির। এমকেপির পরিচালক ক্যাথরিন আজমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ও এমকেপির পরিচালক (অর্থ) নরেশ চন্দ্র রায়। যুক্ত প্রকল্পের মাঠ সহায়তাকারী শেফালী আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন যুক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন খান, যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায়, বালাভীর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম, নাগরিক সমাজ সংগঠন-সিএসও সদস্য উদয় কুমার ঘোষ ও আব্দুর রশিদ প্রমূখ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন করা হয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। দিনব্যাপী তথ্যমেলা উপলক্ষে অডিটোরিয়ামের বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শন করে। এর আগে সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোড শো বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিনা পারিশ্রমিকে কোর্ট ও ডিসি চত্বর পরিস্কারের দায়িত্ব পালন করেন– আকলিমা

পঞ্চগড়ে ব্যতিক্রমি ফুটবল টূর্নামেন্ট বিহাতা দলকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঢেনা দল

বোচাগঞ্জ হাসপাতালে ইসিজি মেশিন প্রদান করলেন এসএসসি ৯০ এর ব্যাচ

১৭০০ ডোজ ফেরত দিয়ে চোর বললেন, ‌‘জানতাম না এটা করোনার টিকা’

কাহারোলে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ সম্মেলন ও তালিমি জলসা অনুষ্ঠিত

ভূল্লী থানা কমিটির উদ্যোগে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় গ্রন্থাগার দিবসের উদ্বোধনকালে জেলা প্রশাসক আমাদের সন্তানদের বই পড়ার নেশায় আসক্ত হতে হবে

কৃষি দপ্তরের ছাড়পত্র না থাকায় দিনাজপুরে অন্য জেলার দুটি কম্বাইন হারভেষ্টার গাড়ী আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ লাখ ১৬ হাজার শিক্ষার্থী অটোপাস পেলেন