Thursday , 26 September 2024 | [bangla_date]

আড়াই মাস পর হিলি বন্দরে আলু আমদানি শুরু

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ আমদানিতে শুল্ক কমায় দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের জলপাইগুড়ি থেকে এসব আলু আমদানি করছেন।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে আলু বোঝায় দুটি ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।
এর আগে গত ৮ জুলাই এ বন্দর দিয়ে সর্বশেষ আলু আমদানি হয়েছে বলে জানিয়েচেন স্থল বন্দর উদ্ভিদ সংঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।
বন্দর সূত্র জানায়, চলতি বছরের ৮ জুলাই হিলি বন্দর দিয়ে সর্বশেষ ভারত থেকে আলু আমদানি হয়। শেষ দিনে ভারতীয় একটি ট্রাকে ২৫ মেট্রিক টন ভারতীয় আলু আমদানি হয়। বুধবার দুপুরে দুটি ট্রাকে ৪৭ মেট্রিক টন আলুর আমদানি করা হয়েছে।
এদিকে, দুপুরে হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশিয় কাঠিনাল বড় আলু ৫০, ছোট সাটাল গোল আলু ৫৫, বিলেতি ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২ থেকে ৩ টাকা দাম বেড়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি পারভেজ হোসেন জাগো নিউজকে বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে কম শুল্কে আজ থেকে ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে। প্রতি মেট্রিক টন আলু ১৮০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। এতে আমদানি করা আলু ৪২ টাকা কেজিতে খরচ পড়ছে। ভারতের জলপাইগুড়ি থেকে এসব আলু আমদানি করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

করোনা বিস্তার রোধে উদ্বুদ্ধকরনে বীরগঞ্জ উপজেলা যুব শ্রমিক লীগের মাস্ক বিতরণ

এগ্রোইকোলজিক্যাল পদ্ধতিতে সবজি চাষে উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ হওয়া ১২ দিনেও সন্ধান মিলেনী কৌশল্যা রানী রায়ের

আটোয়ারীতে কেক কেঁটে দৈনিক মানবজমিনের রজত জয়ন্তি উদযাপন

ভালবাসা দিবসে রাণীশংকৈল পৌরবাসীর ভালোবাসা পেয়ে কে হবেন পৌর পিতা ?

হরিপুর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে নকল বিড়ি জব্দসহ ধ্বংস এবং চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান

পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা