Friday , 6 September 2024 | [bangla_date]

কাহারোলে কুমার পাড়ার ব্রীজটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে কুমার পাড়া ও সিনেমা হল এলাকায় যাওয়ার পাকা রাস্তার উপর নির্মাণকৃত ব্রীজের মাঝখানে ভেঙ্গে পড়ে যাওয়ায় সাধারণ জনগণ ও পথচারীরা ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা যাচ্ছে। দিনাজপুরের কাহারোল উপজেলা সদরে মুকুন্দপুর ইউপির কাহারোল বাজার থেকে পশ্চিম দিকে নিজিয়া গ্রাম ও সিনেমা হল এলাকার যাওয়ার কুমার পাড়া সংলগ্ন নামক স্থানে খালের উপরে নির্মাণকৃত ব্রীজের মাঝখানের ঢালাই ভেঙ্গে পড়ে গেছে। এর ফলে ব্রীজটি মেরামত বা সংস্কারে উদ্যোগ পরিলক্ষিত না হওয়ার কারণে কাহারোল বাজারে আসা এবং এলাকার সাধারণ জনগণ ও পথচারীরা জীবনের ঝুকি নিয়ে ভাঙ্গা ব্রীজের সাইড দিয়ে বাই সাইকেল, ভ্যান, মোটর সাইকেল পাড়াপাড় হতে দেখা যাচ্ছে। যে কোন সময় ঘটতে বড় ধরণের মত কোন দূর্ঘটনা। ব্রীজটি সংস্কার বা নিমার্ণের বিষয়ে সংশ্লিষ্ট মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার (লিমন) এর সাথে কথা হলে তিনি জানান, ভাঙ্গা ব্রীজটির বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে ব্রীজ নির্মাণ বা সংস্কার করার আসস্তত করেছেন আমাকে। এদিকে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফিরোজ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, কুমার পাড়ার রাস্তার মাঝখানে ভেঙ্গে যাওয়া ব্রীজটির বিষয়ে অত্র ইউপির চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। বর্তমানে বর্ষাকাল থাকায় ভেঙ্গে যাওয়া ব্রীজটি নির্মাণ কাজ একটু দেরি হবে এবং অর্থ বরাদ্দ সাপেক্ষে এই কাজটি বাস্তাবায়ন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃংখলা ও সন্ত্রাস  নাশকতা প্রতিরোধ  এবং  সমন্বয় সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ এবং সমন্বয় সভা

পঞ্চগড়ে বজ্রপাত নিরোধক তিন হাজার তাল গাছের চারা বিতরণ করেছে ব্র্যাক

জাতির পিতা বঙ্গবন্ধুর সম্মান কে কোন ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না

দিনাজপুরে বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অব কালচার এন্ড রিলিজিয়ান সাউথ এশিয়া ৩য় আর্ন্তজাতিক ২দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন

খানসামায় ভোটেরযুদ্ধে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

বীরগঞ্জে বিনামুল্যে করোনা ভ্যাকসিন গ্রহণ অব্যাহত

পাকেরহাটে ছাত্রলীগের বৃক্ষরোপণ

চিরিরবন্দর ও খানসামার ৩১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান