Wednesday , 4 September 2024 | [bangla_date]

ক্ষতিগ্রস্ত কৃষকদের সবজি এবং ধানের চারা বিনামূল্যে বিতরণ করবে হাবিপ্রবি

হাবিপ্রবি প্রতিনিধি\ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ১০ লক্ষ সবজি চারা এবং ৫ একর জমির ধানের চারা বিনামূল্যে বিতরণ করবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। এজন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা ফিল্ডে ধানের বীজ বপন করা হয়েছে। চলতি মাসের মধ্যেই ওই বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের কাছে কিতরন করা হবে।
সোমবার বীজ বপনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্লান্ট প্যাথোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মহিদুল হাসান।
এসময় শিক্ষার্থীরা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আমাদের শিক্ষকদের এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
অধ্যাপক ড. মোঃ মহিদুল হাসান বলেন, মানুষের খাবার যোগানের জন্য কৃষির বিকল্প নেই। আমরা ধানের বীজ সরাসরি বিতরণের পাশাপাশি আমাদের এখানে চারা উৎপাদন করে সেটি স্থানীয় কৃষি কর্মকর্তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
তিনি আরো বলেন, আমরা সবজির বীজ সংগ্রহ করছি এবং সেই বীজ থেকে চারা উৎপাদন করা হবে। এই উৎপাদিত চারা কৃষকদের মাঝে বিতরণ করা হবে এবং সবজির বীজও প্রদান করা হবে। আমাদের এই উদ্যোগ সফল করার জন্য শিক্ষার্থীদের পাশাপাশি অনেক বীজ উৎপাদন কোম্পানি সহযোগিতা প্রদান করে যাচ্ছে। এছাড়া আমাদের কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে আমাদের কৃষকরা টেকসই একটি কৃষির দিকে এগিয়ে যেতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে সড়ক দূঘটনা, ঝুঁকিমুক্ত পরিবহন ও নিরাপদ সড়কের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বীরগঞ্জে টি-টিন ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোচাগঞ্জে কঙ্কাল চুরির গুঞ্জন! ঘটনা স্থল পরিদর্শন করেছে প্রশাসন

ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯তম মুলতবী সাধারণ সভা

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’  এর অভিভাবক সমাবেশ

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’ এর অভিভাবক সমাবেশ

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আটোয়ারীতে গ্রেনেড সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার

চিরিরবন্দরের যেখানে-সেখানে চামড়া পচার দূর্গন্ধে অতিষ্ঠ মানুষ

দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহন

ঠাকুরগাঁয়ে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত